
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে মতিউর রহমান (২৫) নামের এক যুবকের হাত-পা ও মুখমণ্ডল ঝলসে গেছে। গতকাল সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজার এলাকার নিজ বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আহত হন তিনি।
মতিউর রহমান নিলফা বাজার এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ভবানীপুর মাদ্রাসার ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় মতিউরের বাড়িতে বিস্ফোরণের ব্যাপক শব্দ হয়। স্থানীয় বাসিন্দারা আহত মতিউরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। কিন্তু বিস্ফোরণের ঘটনাটি সন্দেহজনক মনে করায় গোপালগঞ্জ সদর থানা-পুলিশের দুই সদস্যসহ তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত মতিউরের স্বজনদের দাবি, এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে মতিউর আতশবাজি বানানোর চেষ্টা করছিলেন। আতশবাজি বানানোর সময় তা বিস্ফোরিত হয়ে তাঁর ডান হাতের আঙুলের একাংশ উড়ে যায়, পা ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অসিম কুমার ধর বলেন, আহত ব্যক্তির ক্ষত দেখে আতশবাজি থেকে ঝলসানো মনে হয়নি। যে ধরনের ক্ষত হয়েছে, তাতে মনে হয়েছে এটি ককটেল বা হাতবোমা বিস্ফোরণ থেকে হতে পারে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঢাকা থেকে পুলিশের একটি বিশেষজ্ঞ টিম টুঙ্গিপাড়া আসছে। তারা আসার পর সঠিকভাবে বলা যাবে, আসলে কী ঘটেছিল।’

গতকাল সোমবার দিবাগত গভীর রাতে রাজধানীর বারিধারা বারিধারা ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর নিজ বাসা থেকে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ডিবি।
১৩ মিনিট আগে
বগুড়ার শাজাহানপুরে আত্মগোপনে থাকা এক স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ওই বাড়িতে মজুত করা আলু, পেঁয়াজ, ধানবীজসহ কিছু পুরোনো আসবাব পুড়ে গেছে।
১৯ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার গোয়ালনগর গ্রামে রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
২৪ মিনিট আগে
আজ সকাল থেকেই সৈকতের জিরো পয়েন্টে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এ ছাড়া তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুঁটকিপল্লি, ঝাউবাগান, গঙ্গামতিসহ সকল দশর্নীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা।
১ ঘণ্টা আগে