
যশোরের চৌগাছায় পৃথক স্থানে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুই বছরের শিশুকন্যার কান্নার শব্দে দরজা ভেঙে সৌদিপ্রবাসীর স্ত্রী ইমা খাতুনের (২১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্য স্থানে মৌখিকভাবে তালাক দেওয়া স্ত্রীর ঘরের ছাদের কার্নিশ থেকে সৌদিপ্রবাসী রবিউল ইসলামের (৩৫) ঝুলন্ত মরদেহ করা হয়েছে।
ইমা খাতুন উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের ছোট কাকুড়িয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের সৌদিপ্রবাসী সিজার হোসেনের স্ত্রী। রবিউল ইসলাম উপজেলার পাতিবিলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের হায়দার আলীর ছেলে।
গতকাল সোমবার উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর এবং পাতিবিলা ইউনিয়নের রোস্তমপুর মাঠপাড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সিজার সৌদি আরবে শ্রমিক হিসেবে যাওয়ার পরও দুই বছরের একমাত্র শিশুকন্যাকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতেন ইমা খাতুন। রোববার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে একমাত্র মেয়ে অজিহার কান্নাকাটির শব্দে তাঁর স্বামী সিজারের বড়ভাই ঘরের কাছে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। ইমার কোনো সাড়া নেই। তখন বাবা (ইমার শ্বশুর) জামায়াত আলীসহ বাড়ির অন্যদের ডেকে ঘরের দরজা ভেঙে দেখেন সিলিং ফ্যানের হুকে নিজের ওড়না প্যাঁচানো ইমার দেহ ঝুলছে। ইমাকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসককে ডাকলে তিনি তাঁকে মৃত ঘোষণা করেন।
বাড়িতে উপস্থিত প্রতিবেশীরা জানান, বিভিন্ন বিষয় নিয়ে সৌদিপ্রবাসী স্বামী সিজার এবং তাঁর পরিবারের সঙ্গে ইমার বনিবনা হচ্ছিল না। সে কারণে অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এ বিষয়ে ইমার স্বামীর ইমো নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
অন্যদিকে আজ সোমবার সকালে রবিউল ইসলামের শ্বশুরবাড়ির লোকজন দেখতে পান, তাঁর স্ত্রী পারভিনা খাতুন যে ঘরে থাকেন সেই ঘরের ছাদের পানির লাইনের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলছেন রবিউল (৩৫)। তাঁদের ডাকে প্রতিবেশীরা এসে থানায় সংবাদ দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, রবিউল ইসলাম তাঁর স্ত্রী পারভিনা খাতুনকে মৌখিকভাবে তালাক দিয়েছিলেন।
পুলিশ ও পারভিনা খাতুন (২৩) এবং প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, রবিউল সৌদি আরবে থাকার সময় বেশ কিছু টাকা দেনা করেন। এসব বিষয় নিয়ে তিনি কিছুটা মানসিকভাবে সমস্যাগ্রস্ত হয়ে পড়েন। এ কারণে তিনি দেশে চলে আসেন। পরবর্তীতে পারিবারিক ঝামেলার জেরে একদিন স্ত্রী পারভিনা খাতুনকে মৌখিকভাবে তালাক দেন। গতকাল রোববার গভীর রাতে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ডাকাডাকি করেন। তবে স্ত্রী তাঁর ডাকে সাড়া দেননি।
রবিউলের শ্বশুরবাড়ির লোকজন ও স্থানীয়দের ধারণা এই অভিমান থেকেই তিনি স্ত্রীর শোয়ার ঘরের ছাদের পানির লাইনের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁদের ধারণা রাত ১২টা ৩০ মিনিট থেকে সকাল ৬টা ৩০ মিনিটের মধ্যে কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণে সঠিকভাবে বলা যাবে না। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নওগাঁর সাপাহার-চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক সড়কে গত ৬-৭ মাসে নতুন কোনো ডাকাতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। ছয়টি চেকপোস্ট, টহল ও বিশেষ অভিযানে অন্তত ৪৬ জনকে গ্রেপ্তারের পর সড়কটিতে স্বস্তি ফিরেছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মামলা নেমে এসেছে ৪টিতে।
২ মিনিট আগে
ভোলার লালমোহনে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের জন্য মজুত করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও রোলিং পেপার জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার (২৩ আগস্ট) গভীর রাতে উপজেলার গজারিয়া বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়...
৪ মিনিট আগে
মুন্সিগঞ্জে অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল, মনোফিলামেন্ট সুতা ও রিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানার মালিকসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত...
৯ মিনিট আগে
নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্ট দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনকে যাবজ্জীবন এবং ১০ জনকে খালাস দিয়েছেন। রায়ের পর নুসরাতের মা শিরিন আক্তার সন্তোষ প্রকাশ করে বলেন, এতে প্রমাণিত হয়েছে ঘটনাটি আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড। একই সঙ্গে তিনি পরিবারের নিরাপত্তা দাবি করেছেন।
১৮ মিনিট আগে