ঢাকা: প্রায় ১৪ লাখ টিকার ঘাটতি নিয়েই দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম চালু রেখেছে সরকার। সংকট মোকাবিলায় সেরামের পাশাপাশি বিকল্প উৎস চীন ও রাশিয়ার টিকা কেনার চেয়ে নিজ দেশে উৎপাদনে আগ্রহী বাংলাদেশ। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সেরাম ইনস্টিটিউট ও কোভ্যাক্সের টিকার তুলনায় রাশিয়া ও চীনের টিকা পেতে যথাক্রমে আড়াই ও চার গুণ বেশি অর্থ গুনতে হবে বাংলাদেশকে। তাই, কেনার পরিবর্তে উৎপাদনেই আগ্রহী বাংলাদেশ। অতিরিক্ত অর্থ বাঁচাতে এমন সিদ্ধান্ত।
এদিকে আগামী বুধবার চীনের সিনোফোর্মের উপহারের ৫ লাখ টিকা দেশে পৌঁছার কথা রয়েছে। এরপরই এই টিকার উৎপাদনের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা–বেইজিং। তার আগেই রাশিয়ার টিকা উৎপাদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা এলেও এখনো ২ কোটি ৩০ লাখ টিকা পায়নি বাংলাদেশ। ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী জুলাইয়ে সেই টিকা আসার জট খুলতে পারে। এর আগে চীন ও রাশিয়ার টিকা দিয়ে চলমান কার্যক্রম চালু রাখতে চায় সরকার। কিন্তু এই দুই টিকার জন্য অতিরিক্ত অর্থ বহন করা বাংলাদেশর জন্য কঠিন। তাই, তাদের কাছ থেকে টিকা কেনার চেয়ে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে উৎপাদনে আগ্রহ দেখিয়েছে সরকার।
জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবি এম খুরশীদ আলম বলেন, 'আমরা সব ধরনের তৎপরতা অব্যাহত রেখেছি। চীন ও রাশিয়ার টিকা পেলে ঘাটতি পূরণ সম্ভব হবে। ইতিমধ্যে রাশিয়ার টিকার ব্যাপারে আইন মন্ত্রণালয় ২৯টি সুপারিশ করে চূড়ান্ত খসড়া করেছে। সেগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে এলেই পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। আশা করি দ্রুত একটি সুখবর পাব আমরা।'
সূত্র জানিয়েছে, দ্রুত ফুরিয়ে আসছে দেশে মজুত টিকার পরিমাণ। এখন পর্যন্ত দুই ডোজ মিলে ৯৩ লাখ ১৬ হাজার ৮৬ ব্যক্তি টিকা পেয়েছেন। ফলে হাতে আছে প্রায় ১০ লাখ টিকা। দ্বিতীয় ডোজ প্রয়োজন এমন গ্রহীতার সংখ্যা প্রায় ১৪ লাখ। যাঁদের টিকা পাওয়া নিয়ে চরম সংশয় দেখা দিয়েছে। এঁদের ভাগ্যে কী হবে, তা কেউই বলতে পারছেন না।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে