
দিনাজপুরের বিরামপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভায় যোগ দিতে দলে দলে আসছেন নেতা-কর্মীরা। আজ শনিবার সকাল থেকে বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাঠের পূর্ব প্রান্তে সাজানো হয়েছে বিশাল মঞ্চ।
আজ বেলা আড়াইটায় তারেক রহমানের বিরামপুরে জনসভা করার কথা আছে। ভোর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভা স্থলে আসছেন নেতা-কর্মীরা। এই জনসভা ঘিরে তাঁদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যুতের তারে আটকে থাকা ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সিদু বর্মণ (১০) নামে এক শিশু মারা গেছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের বরম বাজারসংলগ্ন বর্মণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
তারেক রহমান মঞ্চের পাশে বসা বিগত ১৫ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া পরিবারের সদস্যদের দেখিয়ে বলেন, ‘এই মানুষগুলো তাঁদের স্বজন হারিয়েছেন, শুধু আপনাদের ভোটের অধিকার ও কথা বলার অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে। তাঁদের এই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।’ দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে আসতে পেরে...
১ ঘণ্টা আগে
ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নিলেন তাঁর কন্যা জাইমা রহমান। আজ শনিবার দুপুরে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। ভোটারদের উদ্দেশে জাইমা রহমান বলেন, ‘আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আমার বাবা ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী।
১ ঘণ্টা আগে
পক্ষপাতমূলক আচরণ করায় সূত্রাপুর থানার ওসির অপসারণ চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জানালেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। আজ শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইশরাক।
১ ঘণ্টা আগে