
ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে পর্নোগ্রাফি মামলার একমাত্র এজাহারনামীয় আসামি রাফিদ শিকদারকে (২৮) রাজধানীর আজিমপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
সোমবার (৩১ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে লালবাগের আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে র্যাব জানায়, ভুক্তভোগীর সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে রাফিদ শিকদার বিভিন্ন সময় যোগাযোগ ও কথাবার্তা বলতেন। একপর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে রাখেন তিনি। পরে এসব ছবি ও ভিডিও ব্যবহার করে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে মানসিক চাপ সৃষ্টি এবং টাকা দাবি করেন। টাকা না দিলে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন।
ভুক্তভোগী তাঁকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করলেও রাফিদ তাঁর দাবি অব্যাহত রাখেন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান ভুক্তভোগী। গত ১১ এপ্রিল রাত ৯টা থেকে ১০টার মধ্যে রাফিদ আবারও ভয়ভীতি ও হুমকি দিয়ে আগে ধারণ করা ব্যক্তিগত ছবি ও ভিডিও ভুক্তভোগীকে পাঠান বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারে র্যাব-১০-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি শুরু করে।
র্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি দল গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাতে আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রাফিদ শিকদারকে গ্রেপ্তার করে। রাফিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে ইটের টুকরার আঘাতে আহত হয়েছেন শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত।
৩৭ মিনিট আগে
দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার সকালে স্ত্রী ডিয়েন ডাওকে সঙ্গে নিয়ে তিনি মন্দিরটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে ‘ক্রিসমাস’ নামের একটি বৃক্ষরোপণ করেন রাষ্ট্রদূত।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ড্রেনে পড়ে মীরা হাজরা (৪০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনের একটি গভীর ড্রেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে