
বাবার মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো দেখতে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন ছেলে। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নূর আলম জিকু (৪৫)। একই দিনে বাবা ও ছেলের মৃত্যুতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামে চলছে শোকের মাতম।
গতকাল বুধবার রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার স্বস্তিপুর এলাকায় জাগরণী চক্র ফাউন্ডেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর আলম জিকু দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর গ্রামের প্রয়াত জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে বার্ধক্যের কারণে নিজ বাড়িতে মারা যান জসিম উদ্দিন। বাবার মৃত্যুর খবর পেয়ে কর্মস্থল মাগুরা থেকে ভায়রা আকিদুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন জিকু। তাঁর রাতেই বাবার জানাজায় অংশ নেওয়ার কথা ছিল।
পথে কুষ্টিয়ার স্বস্তিপুর এলাকায় একটি বালুবাহী ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান জিকু। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা আকিদুল ইসলাম গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিকুর মরদেহ উদ্ধার করে। পরে তা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, ‘ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালক নূর আলম জিকু ঘটনাস্থলেই নিহত হন। তাঁর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মাদারীপুরের শিবচরে পাঁচ্চর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মাদক, বাল্যবিবাহ ও ইভ টিজিং প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
৫ মিনিট আগে
রাজধানীর ব্রিটিশ টোব্যাকোর এসকে শপিং মলের পেছনে একটি পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মুখপাত্র তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার সকাল ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার...
৭ মিনিট আগে
শেকড়ের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহে বসছে বাউলগানের আসর ‘ভাব তরঙ্গ’। ইতিমধ্যে সচেতন সংস্কৃতিপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে এই আয়োজন। নগরীর ব্রহ্মপুত্র নদের তীরে জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর বধ্যভূমি প্রাঙ্গণে প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার নিয়মিত বসছে এ আসর...
৯ মিনিট আগে
দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল ইসলাম মাহিকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নাসির উদ্দিন জোমাদ্দার ও সাধারণ...
১২ মিনিট আগে