
হিরামন মণ্ডল সাগর, বটিয়াঘাটা
হিরামন মণ্ডল সাগর, বটিয়াঘাটা
সকল লেখা

শিশুটি এখনো আঁতকে ওঠে
বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালাবদ্ধ থাকার ২ ঘণ্টা পর উদ্ধার হওয়া শিশু পরশ সরকার এখনো সুস্থ হয়নি। সে ঘুমের মধ্যে হঠাৎ আঁতকে উঠে।

লবণাক্ত জমিতে সূর্যমুখী ও ভুট্টার ফলনে খুশি চাষি
উপকূলীয় এলাকা বটিয়াঘাটায় ভুট্টা ও সূর্যমুখী চাষে ব্যাপক সাফল্য দেখিয়েছেন কয়েকজন কৃষক। কৃষি কর্মকৃষি কর্তাদের পরামর্শে উপজেলার সাচিবুনিয়া ও শুড়িখালি গ্রামে এ দুটি ফসলের ভালো ফলন হয়েছে। এ সফলতায় চাষিদের আনন্দ দেখে অন্যরাও চাষাবাদে আগ্রহ দেখাচ্ছেন।

নদীতে জেগে উঠছে চর, হেঁটেই পারাপার
ভদ্রা নদী দিন দিন নাব্যতা হারাচ্ছে। এর অনেক স্থানে জেগে উঠছে চর। বটিয়াঘাটা উপজেলায় এ নদীতে ভাটার সময় নৌকা চলতে পারে না। বর্তমানে এ নদী হেঁটেই পার হওয়া যায়। অনেক নারী-পুরুষ ও শিশুকে নদী হেঁটে পার হতে দেখা যাচ্ছে। ভাটার সময় নদীতে নেমে কিশোর-কিশোরীরা আনন্দে মেতে ওঠে।

নদীতে জেগে উঠছে বালুর দ্বীপ
খুলনার ডুমুরিয়া, বটিয়াঘাটা ও পাইকগাছা উপজেলার গা-ঘেঁষে বয়ে চলা শত শত বছরের ভদ্রা নদী। এক সময় শত শত বাড়িঘর, জমি-জায়গা, পুকুর, হাজার হাজার বিঘা জমি, লীজঘের, বিলীন হয়ে যায় এই ভদ্রা নদীতে। এতে অনেক পরিবার হয়েছে নিঃস্ব।

‘বোনাস’ ফসল সরিষা আবাদে খুশি কৃষক
ফসলের মাঠে হলুদ সরিষা ফুলের সমারোহ। এর সঙ্গে মাঠে বইছে মৌমাছির গুঞ্জণ। এই সরিষার ফুলে যেন দোল খাচ্ছে কৃষকের রঙিন স্বপ্ন। এ দৃশ্য খুলনার বটিয়াঘাটা উপজেলার। এর ৭টি ইউনিয়নে চলতি মৌসুমে সরিষার চাষাবাদ নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বটিয়াঘাটা কৃষি অধিদপ্তর।

কাঠ কুড়ানো সকালের অপেক্ষা
কখন হবে সকাল, সেই অপেক্ষায় রাত কাটে বটিয়াঘাটা ও পাইকগাছা উপজেলার কয়েক শত পরিবারের। উপকূলীয় অঞ্চলের দরিদ্র পরিবারের এসব সদস্যরা ভোর হলেই নৌকা নিয়ে রওনা দেন ভদ্রা নদীর বালুর দ্বীপে। এই দ্বীপে কাঠ কুড়িয়েই চলে তাঁদের জীবন-জীবিকা।

অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণার ফাঁদ
খুলনার বটিয়াঘাটায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পণ্য বিক্রির নামে গ্রাহকদের প্রতারণা ফাঁদে ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব প্রতারণার ফাঁদে পড়ে টাকা খোয়াচ্ছেন উঠতি বয়সী ও কিশোর-কিশোরীরা।

অনলাইনে ঋণ দেওয়ার নামে প্রতারণার ফাঁদ
খুলনার বটিয়াঘাটায় অনলাইনভিত্তিক বিভিন্ন ঋণদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের ঋণ দেওয়ার কথা বলে প্রতারণার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তা ছাড়া এসব প্রতিষ্ঠানগুলোর ঋণ দেওয়ার জন্য কোনো বৈধ কাগজপত্র নেই বলেও জানা গেছে।

ক্লিনিক পরিত্যক্ত, বাইরে সেবা
বটিয়াঘাটা উপজেলার রায়পুর কমিউনিটি ক্লিনিকের মূল ভবন প্রায় চার বছর ধরে পরিত্যক্ত। ক্লিনিকটির বাইরে একটি টিনশেডে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। প্রতিদিন ২০০ থেকে ৩০০ মানুষ এখানে স্বাস্থ্যসেবা নিতে আসেন।

গুদামে ধান দিতে অনীহা
সারা দেশের মতো খুলনার বটিয়াঘাটায়ও ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গত সপ্তাহে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মমিনুর রহমান এ অভিযানের উদ্বোধন করেন। তবে ধানের সংগ্রহ মূল্য বাজারমূল্যের চেয়ে কম ধার্য করায় চাষিরা গুদামে ধান দিতে আগ্রহ দেখাচ্ছেন না।

শীতে অতিথি পাখির আগমন, বেড়েছে পাখি শিকারিদের দৌরাত্ম্য
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় বেড়েছে অতিথি পাখির আনাগোনা। অতিথি পাখি শিকার নিষিদ্ধ হলেও এই সময়ে শিকারে নেমেছে একদল পাখি শিকারি।

ভাঙন ঝুঁকিতে ৬০ গ্রাম
বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলায় ভাঙন ঝুঁকিতে রয়েছেন ৬০ গ্রামের মানুষ। ভদ্রা নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ২৯ নম্বর পোল্ডারে এ গ্রামগুলো অবস্থিত। নদীভাঙনে ইতিমধ্যে বিলুপ্ত হয়েছে ডুমুরিয়া উপজেলার দুটি গ্রাম। তবে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। নদীতে জোয়ারের পানি বেড়ে গেলেই বেড়
