
হারুনুর রশিদ, রায়পুরা
হারুনুর রশিদ, রায়পুরা
সকল লেখা

অগ্নিনির্বাপণ যন্ত্র আছে মেয়াদ শেষ বছর আগে
নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে অসন্তোষ জানিয়েছেন রোগী ও স্বজনেরা। অগ্নিনির্বাপণ যন্ত্রের (ফায়ার এক্সটিংগুইশার) সিলিন্ডার ও রাসায়নিকের মেয়াদ এক বছর আগেই শেষ হয়েছে, তবে এখনো সেগুলো পরিবর্তন করা হয়নি।ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন লাগলে শুরুতেই তা নেভানোর সক্ষম

ঋণ দেওয়ার নামে ফাঁদ, টাকা হাতিয়ে লাপাত্তা
নরসিংদীর রায়পুরায় এনজিওর পাতা ফাঁদে পড়েছেন কয়েক গ্রামের শতাধিক গ্রাহক। স্বল্প সুদে জামানতহীন ঋণের ফাঁদ পেতে তাঁদের কাছ থেকে সঞ্চয় হিসেবে ২৫ থেকে ৩০ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে প্রতারক চক্র। প্রতারকদের সেই ফাঁদে পা দিয়ে সাধারণ মানুষ হারিয়েছেন নিজের কষ্টের সম্বল।

২ যুগ ধরে সম্মেলন নেই, ১০ বছর পার আহ্বায়ক কমিটির
নরসিংদীর রায়পুরায় জাতীয়তাবাদী যুবদলের সর্বশেষ সম্মেলন হয়েছে ১৯৯৮ সালে। সেই হিসাবে দুই যুগ আগে সম্মেলন হয়েছে সংগঠনটির। কয়েক দফায় আহ্বায়ক কমিটি হলেও সম্মেলন আর হয়নি।

বিদ্যুৎ-বিভ্রাটের কবলে স্বাস্থ্য কমপ্লেক্স, জেনারেটরও নষ্ট
বিদ্যুৎ চলে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসাধীন এবং পরীক্ষা-নিরীক্ষা করাতে আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য আসা রোগীদের দুর্ভোগের অন্ত নেই। এ কারণে এ অবস্থা থেকে মুক্তি চান উপজেলাবাসী। তাঁরা অবিলম্বে স্বাস্থ্য কমপ্লেক্সে ব

লক্ষ্যমাত্রার ১ শতাংশ ধানও সংগ্রহ হয়নি
নরসিংদীর রায়পুরায় সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের সময় ছিল গত মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত। চলতি মৌসুমে উপজেলার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ২১ হাজার ১০৩ মেট্রিক টন।

বৃষ্টির দেখা নেই, আমনের চাষ নিয়ে দুশ্চিন্তায় চাষি
বর্ষার ভরা মৌসুমেও বৃষ্টির দেখা নেই। আমন ধান রোপণের সময় প্রায় পেরিয়ে যাচ্ছে। পানির অভাবে ধান রোপণ করতে না পারায় বিপাকে পড়েছেন নরসিংদীর রায়পুরায় ধানচাষিরা।

জমে উঠেছে আখের হাট বেচাকেনায় খুশি চাষি
নরসিংদীর রায়পুরায় আখ চাষ আগের আগের থেকেও বেড়েছে। ভালো ফলন ও চাহিদার পাশাপাশি আখের দাম নিয়েও সন্তুষ্ট কৃষক। এ কারণে দিন দিন আখ চাষে ঝুঁকছেন এখানকার চাষিরা। চলতি মৌসুমে এরই মধ্যে আখের বাজার জমে উঠেছে। বেচাকেনায় ধুম পড়েছে খুচরা ও পাইকারি বাজারগুলোতে। ভালো দাম পাওয়ায় আখচাষিদের মুখে হাসি ফুটেছে।

রাস্তা খোঁড়াখুঁড়িতে ভোগান্তি ১০ গ্রামের মানুষের
নরসিংদীর রায়পুরার উপজেলার সাহেবনগর থেকে উত্তরবাখরনগর বাজার পর্যন্ত রাস্তার প্রায় ১ হাজার ৩০০ মিটার অংশ কাঁচা। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায় রাস্তায়। এতে ভোগান্তিতে পড়েন আশপাশের ১০ গ্রামের বাসিন্দারা।

দূষণের কবলে আড়িয়াল খাঁ
নরসিংদীর রায়পুরায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য ও আবর্জনা ফেলার কারণে আড়িয়াল খাঁ নদের পানি দূষিত হচ্ছে। বিলীন হয়ে যাচ্ছে জলজ প্রাণী। এতে দুর্ভোগে পড়েছেন নদের ওপর নির্ভরশীল স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে নদের দুই পাড়ে বিভিন্ন অংশ দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করা হচ্ছে। সব মিলিয়ে দখল ও দূষণের কবলে পড়

প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে
নরসিংদীর রায়পুরায় ৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন। এতে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে মনে করছেন স্থানীয় অভিভাবকেরা।

রায়পুরায় কালভার্ট ভেঙে বড় গর্ত, চলাচলে ঝুঁকি
নরসিংদীর রায়পুরার মির্জাপুর ইউনিয়নের সাধুনগর গ্রামের একটি কালভার্টের মধ্যবর্তী অংশ ভেঙে গর্ত হয়ে গেছে। বেশ কয়েক জায়গায় রড বের হয়ে আছে। দুই পাশের রেলিং ভাঙা। স্থানীয় বাসিন্দারা বলছেন, কালভার্টটি আড়াই থেকে তিন বছর ধরে ভাঙে গেলেও মেরামতের উদ্যোগ না নেওয়া হয়নি।

পানিশূন্য খাল, চৌচির খেত
নরসিংদীর রায়পুরার চর আড়ালিয়া ইউনিয়নের কাটাখাল দুই যুগেও খনন করা হয়নি। এতে ক্রমাগত পলি জমে পানির প্রবাহ কমে গেছে খালটির। এতে এই খালের পানির ওপর নির্ভরশীল এ অঞ্চলের চাষিদের চাষাবাদ ব্যাহত হচ্ছে।

নানা সমস্যায় জর্জরিত কমিউনিটি ক্লিনিক
নরসিংদীর রায়পুরায় জরাজীর্ণ ভবন, ঔষধ সল্পতাসহ নানা সমস্যায় জর্জরিত বেশিরভাগ কমিউনিটি ক্লিনিক। এ কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, ক্লিনিকগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকসহ পর্যাপ্ত জনবল নিয়োগ করে, ঔষধের বরাদ্দ বৃদ্ধি করে, কেন্দ্রগুলো নজরদারিতে রাখা হোক।

ফসলি জমির মাটি ইটভাটায়
নরসিংদীর রায়পুরায় বিভিন্ন এলাকায় ফসলি জমির উপরিভাগের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়। এতে ফসলি জমির ক্ষতি হচ্ছে।

কচুরিপানায় বোরো চাষ ব্যাহত
নরসিংদীর রায়পুরার মুছাপুরে পুরোনো ব্রহ্মপুত্রের শাখা থেকে (স্থানীয়দের কাছে মরা নদী নামে পরিচিত) পানি সরতে না পারায় ফসলি জমিতে আটকে আছে কচুরিপানা। এ কারণে ছয় বছর বন্ধ আছে প্রায় এক হাজার একর জমির চাষাবাদ।

১৭৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই রায়পুরায়
নরসিংদীর রায়পুরায় ১৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে নেই স্থায়ী শহীদ মিনার। এসব প্রতিষ্ঠানের কোনোটিতে ২১ ফেব্রুয়ারিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
