
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সকল লেখা

মানিকগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৪ জনকে দণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে মানিকগঞ্জের শিবালয়ে তিনজন জেলেকে ১৫ দিনের কারাদণ্ড ও হরিরামপুরে একজন জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার দুপুরে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই জরিমানা করে দুই উপজেলা প্রশাসন। এ ছাড়া, হরিরামপুরে ২০ হাজার মিটার ক

হরিরামপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১ জেলেকে জরিমানা
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরায় এক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এ সময় সাত কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

ইছামতী নদীতে হয়ে গেল নৌকাবাইচ
মানিকগঞ্জের হরিরামপুরে হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। আজ সোমবার বিকেলে উপজেলার বাহাদুরপুর পদ্মা নদীসংলগ্ন ইছামতী নদীতে বাহাদুরপুর ও ডেগিরচর গ্রামবাসীর আয়োজনে এ বাইচ অনুষ্ঠিত হয়েছে। বাইচে প্রত্যন্ত গ্রামের আটটি সরেঙ্গা ও ছিপ নৌকা অংশ নেয়।

মানিকগঞ্জে প্রাথমিকের দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
মানিকগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে উঠেছে। গত রোববার ওই শিক্ষকের বিরুদ্ধে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দুই শিক্ষার্থীর অভিভাবক। তবে

হরিরামপুরে থামছেই না পদ্মার ভাঙন, ২০০ বসতভিটা নদীগর্ভে বিলীন
মানিকগঞ্জের হরিরামপুর চরাঞ্চলের লেছড়াগঞ্জ, আজিমনগর ও সুতালড়ি ইউনিয়নে পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে দুই শতাধিক বসতভিটা। ফসলি জমি, বসত ভিটা হারিয়ে অনেকে এখন নিঃস্ব। নদীভাঙন ঠেকাতে সরকারের সাহায্য চান ভাঙনকবলিত এলাকার মানুষ।

হরিরামপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও
মানিকগঞ্জের হরিরামপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল শাখা অফিস ঘেরাও করেছেন ছাত্র-জনতা। আজ বুধবার সকালে হরিরামপুরের সাধারণ ছাত্র-জনতার ব্যানারে মিছিল নিয়ে অফিস ঘেরাও করেন।

শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার, নাকে আঘাতের চিহ্ন
মানিকগঞ্জের হরিরামপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের দর্জিপাড়ায় শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু, ১৬ দিন পর মারা গেলে ছোট ভাইও
মানিকগঞ্জের হরিরামপুরে ভিমরুলের কামড়ে বোনের মৃত্যুর পর মারা গেল ছোট ভাইও। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাজিদুল (৩) নামের ওই শিশুর মৃত্যু হয় বলে তার চাচা বয়ড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মিরাজ মিয়া আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

হরিরামপুরে ভিমরুলের হুলে শিশুর মৃত্যু, আহত আরও ৩
মানিকগঞ্জের হরিরামপুরে ভিমরুলের হুলে সামিরা আক্তর (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন শিশু। গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশু সামিরার মৃত্যু হয়।

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, হামলায় ২ সাংবাদিক আহত
এক দফা দাবিতে শিক্ষার্থীদের অসহযোগ সমর্থনে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। আজ রোববার সকাল ১০টা থেকে মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করছেন তাঁরা। আন্দোলনকারীদের হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহিদুল, সম্পাদক আবিদ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মাহিদুল ইসলাম মাহি সভাপতি এবং আবিদ হাসান আবেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত উপজেলা কনফারেন্স রুমে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

হরিরামপুরে রাসেলস ভাইপার সাপের দংশনে কৃষকের মৃত্যু
মানিকগঞ্জের হরিরামপুরে চন্দ্রবোড়া (রাসেলস ভাইপার) সাপের দংশনে হোসেন ব্যাপারী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গেলে চন্দ্রবোড়া সাপ তাঁকে কামড় দেয়। আজ বিকেলে ফরিদপুর বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু

পাটুরিয়ায় ফেরিতে ভিড়, লঞ্চে যাত্রী কম
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের ভিড় থাকলেও স্বস্তিতে নদী পার হতে পারছে তারা। আজ শনিবার সকালে ফেরিতে ভিড় বেশি থাকলেও লঞ্চে যাত্রী কম চোখে পড়ে।

পাটুরিয়া ফেরি ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটে ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের চাপ বাড়লেও ভোগান্তি নেই। আজ শুক্রবার সকাল থেকে পাটুরিয়া ঘাটে যাত্রীদের বেশ ভিড় দেখা গেছে। ফেরি ও লঞ্চে করে পদ্মা-যমুনা নদী পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন যাত্রীরা

হাট মাতাতে প্রস্তুত ‘টাইগার’
মানিকগঞ্জের হরিরামপুরে কৃষকের গোয়ালে কোরবানির জন্য প্রস্তুত ২৫ মণ ওজনের ‘টাইগার’। উপজেলার চালা ইউনিয়নের রাজরা লাউতা গ্রামের নিজ বাড়িতে টাইগারের দেখাশোনা করেন কৃষক আব্দুল রাজ্জাক ও তার স্ত্রী শেফালী বেগম। ষাঁড়টির দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা।

পন্টুন বিকল হওয়ার ৮ ঘণ্টা পর পাটুরিয়ায় ফেরি পারাপার শুরু
মানিকগঞ্জের পাটুরিয়ায় আজ বৃহস্পতিবার ভোরে পন্টুনে বিকল হওয়া একটি ট্রাক সরাতে গেলে রেকার উল্টে যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। ঈদে ঘরমুখী মানুষের চাপের মধ্যে বেলা দেড়টার দিকে ঘাটটি দিয়ে চলাচল স্বাভাবিক হয়েছে।
