সুমন্ত চাকমা, বোধিপুর থেকে ফিরে
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের পশ্চিমে বোধিপুর গ্রাম। এখানে ১৩৬ পরিবারের বাস। এদের অধিকাংশই ধানি জমি চাষাবাদের ওপর নির্ভরশীল। তবে বৃষ্টিনির্ভর ছিল চাষাবাদ। ঠিক সময়ে বৃষ্টি হওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকতে হতো তাদের।