‘তিন মাস আগেই তো হামার ছাওয়াল অনেক আশা করে, সমিতত থ্যাকে ৫ লাখ ৭০ হাজার টাকা ঋণ করে বিদেশ গেছিল। বিদেশ যাইয়ে কামও পাইছিল। কিন্তু সর্বনাশা আগুনে হামার সব শ্যাষ হয়ে গেল। বুকের ধনটা হামাক রেখে চলে গ্যালো। কিসের আশায়, ক্যামন করে হামরা বাঁচমু?