
সাহিদুল ইসলাম চৌধুরী, ঢাকা
সাহিদুল ইসলাম চৌধুরী, ঢাকা
সকল লেখা

শেখ হাসিনাকে ফেরানো: সবার সামনে কঠিন পথ
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকারের ওপর ছাত্র-জনতার অভ্যুত্থানের নেতৃস্থানীয় ব্যক্তিদের চাপ রয়েছে। এমন পরিস্থিতিতে তাঁকে ফেরত পেতে কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে ভারতকে। রাষ্ট্রপক্ষ বলছে, তাঁকে আনা গেলে বিচারের কাজটি ভালোভাবে এগিয়ে নেওয়া যাবে।

সম্পর্ক সচলে উদ্যোগী ভারত
শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক ‘সোনালি অধ্যায়’ হিসেবে দেখেছে দুই দেশের সরকার। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কে একধরনের অচলাবস্থা দেখা দেয়। এখন সম্পর্ক সচল করতে বিভিন্ন উপায়ে সক্রিয় হয়েছে ভারত।

লুর সফরে সরকারে স্বস্তি
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পাঁচ সপ্তাহের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় সফরে ঢাকা ঘুরে গেল যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। দেশের ভেতর-বাইরের বর্তমান ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে মার্কিন কর্মকর্তাদের সফরটি কিছুটা স্বস্তি হিসেবে বিবেচিত

বাংলাদেশ-ভারত সম্পর্ক ঝালাইয়ে নজর দিল্লির
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনামলে প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে দুই দেশের শীর্ষ ব্যক্তিরাই সোনালি অধ্যায় বলেছেন। দু-একটি ব্যতিক্রম ছাড়া নয়াদিল্লির প্রায় সব ইচ্ছাই পূরণ করেছে ঢাকা। কিন্তু ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ও ভারতে আশ্রয় গ্রহণ ন

বিদেশনীতির ধারা বদলই চ্যালেঞ্জ হবে সরকারের
ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আসা অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থের ভিত্তিতে বৈদেশিক সম্পর্ক রক্ষার কথা বলছে। দায়িত্ব নেওয়ার চার দিন পর ১২ আগস্ট বিদেশি দূতদের এমন বার্তা দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এরপর সপ্তাহ না গড়াতেই আজ রোববার আবার আমন্ত্রণ জানানো হয়েছে তাঁদের। এবার কথা বলবেন প্রধান উ

সতর্ক দৃষ্টিতে বিশ্ব, সামনে অনেক চ্যালেঞ্জ
ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। আজ বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার কথা। নতুন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈরী মনোভাবের বিষয়টি সবারই জানা। এমন অবস্থায় বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে নতুন সরকার কোন পথ অনুসরণ কর

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আন্তর্জাতিক চাপে সরকার
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে যে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছিল, তা দৃশ্যত সামাল দিয়েছে সরকার। তবে এই আন্দোলন সামাল দিতে গিয়ে সরকার যেসব কঠোর পদক্ষেপ নিয়েছে, তার সমালোচনা করছে আন্তর্জাতিক মহল। বিষয়টি নিয়ে সরকারের ওপর নানামুখী চাপ আসতে শুরু করেছে।

বাংলাদেশকে ঋণ দেওয়ায় চীনের ‘ধীরে চলো’ নীতি
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো, বাজেট সহায়তা ও বাণিজ্যে সহযোগিতার জন্য চীনের কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে ৫০০ কোটি মার্কিন ডলার অথবা সমপরিমাণ চীনা মুদ্রা ঋণ হিসেবে পাওয়ার প্রতিশ্রুতি আশা করেছিল সরকার। কিন্তু চীনের সঙ্গে আগে আলাপ না করে বিষয়টি প্রকাশ্যে আনায় বিস্মিত হয়েছেন দেশটির নেতারা। এ

ব্রাজিলের সঙ্গে বাড়ছে সহযোগিতার ক্ষেত্র
ব্রাজিলের সঙ্গে সব খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে একটি কাঠামো চুক্তি করবে বাংলাদেশ।

মার্কিন অস্বস্তিতে বছর পার
পৌনে দুই বছর ধরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন পিটার হাস। তিনি আছেন এমন একটি অনুষ্ঠানের কয়েকটি ছবি দেখিয়ে এক কূটনীতিক গত বুধবার এক আড্ডায় প্রশ্ন তোলেন, ছবিতে কী এমন আছে, যা অস্বাভাবিক? পাশ থেকে অন্য একজনের জবাবটা ছিল এমন, ‘মনে হচ্ছে, প্রায় সবাই অস্বস্তিতে আছেন।’ ছবিটি ছিল ঢাকায় একটি

যুক্তরাষ্ট্র-ভারত সংলাপ: নয়াদিল্লিতে নজর রাখছে ঢাকাও
চলতি সপ্তাহের শেষ দিকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে মন্ত্রী পর্যায়ের যে সংলাপ হতে যাচ্ছে, সেখানে দুই দেশের মধ্যকার অনেক বিষয়ের সঙ্গে বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গও উঠতে পারে। আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সময় যুক্তরাষ্ট্র নির্বাচন প্রসঙ্গ তুলবে বলে আভাস দিয়েছেন দেশটির অন্তত দুজন কূটনীতিক।

জাতীয় সংসদ নির্বাচন: সুষ্ঠু ভোটের চাপ বাড়ছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করছে। একই কারণে এই নীতি সমন্বিত উপায়ে অনুসরণের জন্য দেশটি তার কৌশলগত মিত্রদেরও বলছে। ঢাকায় কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের কূটনীতিকদের

বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সংকেত দিচ্ছে ইইউ পার্লামেন্টের প্রস্তাব, এড়ানোর ‘সুযোগ কম’
ইউরোপীয় পার্লামেন্টে (ইপি) গত বৃহস্পতিবার পাস হওয়া প্রস্তাবটিকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রস্তাবটি এড়ানোর সুযোগ কম। কেবল দলীয় রাজনৈতিক অবস্থান কিংবা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখে দেশের সামগ্রিক স্বার্থে বিবেচনায় নেওয়া দরকার।

শিগগির যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসার শঙ্কা কম
বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু উপায়ে করার জন্য সহায়তা হিসেবে ঘোষিত ভিসা নীতি কী ফল দেয়, আপাতত সেটাই দেখছে যুক্তরাষ্ট্র। কিন্তু এতে কাজ না হলে কী করবে দেশটি? এ বিষয়ে দুই দেশের বিশেষজ্ঞদের মত, মার্কিন সরকারের রয়েসয়ে এগোনোর সম্ভাবনাই বেশি।

জাতীয় সংসদ নির্বাচন: স্বার্থে সতর্ক ভারত-চীন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকায় পশ্চিমা কূটনীতিকদের ব্যস্ততা আছে কয়েক মাস ধরে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ঢাকার প্রতি আগ্রহ বাড়ছে এই অঞ্চলের প্রভাবশালী দুই দেশ ভারত ও চীনের। একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর সরকারও। সবাই নজর রাখছে নিজে

ব্রিকসে বাংলাদেশের সদস্য হওয়া নিয়ে অনিশ্চয়তা
উদীয়মান পাঁচ দেশের অর্থনৈতিক জোট ব্রিকস। এর সদস্যরাষ্ট্রগুলোর অধিকাংশই চায় জোটের সম্প্রসারণ। বাংলাদেশসহ অন্তত ২৩টি দেশ পূর্ণ সদস্য হতে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে ২৪ আগস্ট শীর্ষ সম্মেলনে আলোচনা করবেন জোটের নেতারা। বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সম্মেলনে যাওয়ার কথা রয়
