
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
সকল লেখা

সাদুল্লাপুরে তরুণীকে ধর্ষণ, দুজন গ্রেপ্তার
গাইবান্ধার সাদুল্লাপুরে এক তরুণীকে (১৮) চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার সাদুল্লাপুর থানায় একটি মামলা হয়। পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে।

শিশু অপহরণকারীর বিচার দাবিতে বিক্ষোভ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শিশু অপহরণ ও নির্যাতনের অভিযোগে স্থানীয় বাসিন্দা নাইচ মিয়ার দৃষ্টান্তমূলক বিচারের দাবি ও থানায় এ সংক্রান্ত মামলা না নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমির উদ্দিন নিজ বাড়ি থেকে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে নলডাঙ্গা রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন।

‘দেশ এখন উন্নয়নের শিখরে পৌঁছেছে’
গাইবান্ধা-৩ আসনের সাংসদ ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদক আ্যড উম্মে কুলসুম স্মৃতি বলেছেন, নৌকা ছাড়া দেশের কখনো কোনো উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা ও প্রচেষ্টায় দেশ এখন উন্নয়নের শিখরে পৌঁছেছে। কোনো অপশক্তি যাতে এই উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

বিএনপির কমিটি বাতিলের দাবিতে সভা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা বিএনপির কমিটি প্রত্যাখ্যান ও বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

ইপিজেড স্থাপনের দাবিতে গণসমাবেশ
গাইবান্ধা শহর হতে পলাশবাড়ী উপজেলার মধ্যবর্তী ঢোলভাংগা-সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

মাদকাসক্ত ব্যক্তির জেল-জরিমানা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুরে ইউনিয়নে মাদক সেবনের অপরাধে মাখম চন্দ্র দাস নামের একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অনাদায়ে আরও তিন দিন দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

কথা রাখেননি কেউ
কোহিনুর বেগম (৫৫), দুই পা বিকলাঙ্গ। হাতের ওপর ভর করে পেটের দায়ে ছুটতে হয় তাঁকে এদিক-ওদিক। দীর্ঘদিনের স্বপ্ন একটি হুইলচেয়ারের; কিন্তু কেনার সামর্থ্য নেই। ঘুরেছেন চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থায়। এর মধ্যে কেউ কেউ প্রতিশ্রুতি দেন; কিন্তু পরে আর কথা রাখেননি। অবশ্য ফরিদপুর ইউপি চেয়ারম্যান নু

চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ
গাইবান্ধার সাদুল্লাপুরের বনগ্রাম ইউনিয়নের ভিজিডি কার্ডধারী এক মৃত নারীর নামে চাল তুলে তা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউপি চেয়ারম্যান শাহীন সরকার এই কাজ করেছেন বলে জানা গেছে।

তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন
গাইবান্ধার সাদুল্লাপুরের জামালপুর, বনগ্রাম ও কামারপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরির সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সরু সড়কে ভোগান্তি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা-সাদুল্লাপুর সড়কটি সরু হওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। এতে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়রা জানান, ব্যস্ততম সড়কটি দিয়ে ঢাকাগামী কোচ, মাইক্রোবাস, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে।

সাংসদ উম্মে কুলসুমের সঙ্গে নেতা-কর্মীদের মতবিনিময়
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সান্তাহার ও পঞ্চগড় রুটের ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ
সান্তাহার-দিনাজপুর-পঞ্চগড় রুটে চলাচলকারী ৭ আপ ও ৮ ডাউন মেইল ট্রেন দুইটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় যাত্রী সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। করোনাকালীন সময় ট্রেন দুইটি বন্ধ রাখেন রেলওয়ে কর্তৃপক্ষ। সম্প্রতি করোনা পরিস্থিতি অনেকটা কমে গেলে এ রুটে আন্তনগর সহ অন্যান্য ট্রেনগুলো চলাচল শুরু করে।

শিকলে বাঁধা জীবন
বৃদ্ধ ফাতেমা বেগম। ঝিয়ের কাজ করে সংসার চালান। সুমন আকন্দ নামে ১৭ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক সন্তান রয়েছে তাঁর। কখনো তালাবদ্ধ ঘরে আবার কখনো শিকলে বেঁধে রাখা হয় সুমনকে । অসুস্থ সন্তানের চিকিৎসায় এ পর্যন্ত প্রায় ৫ লাখের বেশি টাকা খরচ হয়েছে ফাতেমার। তবে টাকার অভাবে বর্তমানে থমকে আছে ছেলের চিকিৎসা।

সাদুল্লাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে নুসরাত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার মরুদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুসরাত মরুদহ গ্রামের মো. নিল মিয়ার মেয়ে।

পেঁপে উৎপাদনে দিনবদল
গাইবান্ধার সাদুল্লাপুরে পেঁপে চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন চাষি আলাউল হক (৬০)। কৃষি ফসল উৎপাদন করাই তাঁর পেশা ও নেশা। নানা ফসলের পাশাপাশি এ বছর পেঁপে চাষ করেছেন। এ পেঁপে বিক্রি করেই ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তিনি।
