বৃদ্ধ ফাতেমা বেগম। ঝিয়ের কাজ করে সংসার চালান। সুমন আকন্দ নামে ১৭ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক সন্তান রয়েছে তাঁর। কখনো তালাবদ্ধ ঘরে আবার কখনো শিকলে বেঁধে রাখা হয় সুমনকে । অসুস্থ সন্তানের চিকিৎসায় এ পর্যন্ত প্রায় ৫ লাখের বেশি টাকা খরচ হয়েছে ফাতেমার। তবে টাকার অভাবে বর্তমানে থমকে আছে ছেলের চিকিৎসা।
শুক্রবার বিকেলে গাইবান্ধার জামালপুরে চিকনী গ্রামে গিয়ে দেখা যায়, সুমনকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ফাতেমা বেগম ঘরে বসে কাঁদছেন।
জানা যায়, ওই গ্রামের দিনমজুর আবু বক্কর সিদ্দিকের স্ত্রী ফাতেমা বেগম। দাম্পত্য জীবনে ১০ টি সন্তান জন্ম দেন তিনি। এর মধ্যে সাতজন মারা যায়। ভ্যানে কাঁচামালের ব্যবসা করেন তাঁর স্বামী সিদ্দিক আকন্দ। তা দিয়ে কোনো মতে সংসার চলছিল। এর মধ্যে বড় ছেলে ফারুক মানসিক ভারসাম্য হারিয়ে কয়েক বছর আগে নিখোঁজ হয়। এখনো তাঁর খোঁজ মেলেনি। মেজো ছেলে সুমনও বেশ কিছুদিন আগে মানসিক ভারসাম্য হারায়। ছেলেকে সুস্থ করতে দীর্ঘ ৯ বছর নানা জায়গায় দৌড়ঝাঁপ করেছেন ফাতেমা। কিন্তু তাতে সুফল পাওয়া যায়নি। ছেলেকে চিকিৎসায় করাতে গিয়ে সর্বস্বান্ত হয়েছে ফাতেমার পরিবার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫