পাহাড়ের গা পেঁচিয়ে ফিতার মতো চলে যাওয়া পিচঢালা পথ ধরে চলছে গাড়ি। যেতে যেতে পথের দুপাশ ঘন সবুজ হয়ে ওঠে। আন্দাজ করি, কাপ্তাইয়ের সংরক্ষিত বনাঞ্চলের সীমায় চলে এসেছি। আমাদের গন্তব্যস্থল কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর তীরসংলগ্ন একটি ক্যাম্পসাইট। আমরা এসেছি ক্যাম্পিং ট্যুরে।