
রুদ্র রুহান, বরগুনা
রুদ্র রুহান, বরগুনা
সকল লেখা

চা-দোকান যেন বিকল্প পাসপোর্ট অফিস
সম্প্রতি পরিচয় গোপন করে বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশের একটি চায়ের দোকানে গিয়ে দেখা যায়, পাসপোর্ট করতে আসা লোকজনকে পরামর্শ দিচ্ছেন চা-দোকানি বিজয়। তিনি বলছিলেন, ‘মাধ্যম ছাড়া দ্রুত পাসপোর্ট করতে পারবেন না। আমার লোক আছে, অফিস খরচ দিলে আমি আপনার কাজ করে দিতে পারব। পুলিশ ভেরিফিকেশনও আমরা করে দেব। আ

লবণসহিষ্ণু গম চাষে সাফল্য
বরগুনার তালতলী উপজেলার নলবুনিয়া গ্রামে পতিত জমিতে লবণসহিষ্ণু জাতের গম উৎপাদন করে সাফল্য পেয়েছেন কৃষকেরা। জমি চাষ না করেই গমের ভালো ফলন পেয়ে কৃষকেরা বেশ খুশি। নামমাত্র খরচে গমের আবাদ করে তাঁরা লাভবান হচ্ছেন।

বন-চর বাগিয়ে ছাত্রলীগ নেতার মাছের ব্যবসা
বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর-বিষখালীর তীরবর্তী বনাঞ্চল, সুন্দরবন পশ্চিমের একটি অংশ ও সাগরের মোহনায় জেগে ওঠা ১২টি চর নিয়ন্ত্রণে নিয়ে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করছেন উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা পরিষদের সদস্য এনামুল হোসাইন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবাধে সেখানে মাছ শিকার করেন তিনি। পুল

সাগরপথে আসছে ইয়াবার চালান
বরগুনায় মাদকের সহজলভ্য ও বিস্তার ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। নদীবেষ্টিত ও বঙ্গোপসাগরের মোহনায় হওয়ায় মিয়ানমার থেকে আসা ইয়াবার চালান সমুদ্রপথে ট্রলারে করে খুব সহজেই বরগুনার নৌ-সীমানার মধ্যে পৌঁছে যাচ্ছে। ফলে এটি ইয়াবা কারবারের সহজ রুট হয়ে উঠেছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া মাদক,

বরগুনায় নয়ন বন্ড না থাকলেও সক্রিয় কিশোর গ্যাং
বরগুনার আলোচিত কিশোর গ্যাং ‘নয়ন বন্ড গ্রুপের’ প্রধান সাব্বির আহমেদ বন্দুকযুদ্ধে মারা গেছেন। এরপর এলাকায় ‘গ্যাংচর্চা’ কিছুদিন স্তিমিত ছিল। কিন্তু তারা আবার সক্রিয় হয়েছে। গত তিন বছরে ৬৯টি মামলায় শতাধিক শিশু-কিশোরকে আসামি করা হয়েছে। এর মধ্যে অনেকের সাজাও হয়েছে। মাদক বিক্রি ও সেবন, হত্যা-ধর্ষণসহ একের পর

এমপি শম্ভুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের চার নেতার বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে প্রতিবেদন পাঠানো হয়েছে।

ইটভাটায় যাতায়াতে খালে বাঁধ
বরগুনার আমতলী উপজেলায় দুই গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া একটি খালে বাঁধ দিয়ে ইটভাটায় যাতায়াতের জন্য রাস্তা তৈরি করে নিয়েছেন মালিক। এতে খেজুরতলা নামের খালটির পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে।

জেলে জাকিরের শিল্পকর্ম
‘গরিবের সংসারে জন্ম নেওয়ায় লেখাপড়ার সুযোগ হয়নি। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে বাড়ির পাশের বলেশ্বর নদ ও বঙ্গোপসাগরে মাছ ধরছি। একদিন নদীতে মাছ শিকারের জন্য যাই। তখন আমার ইচ্ছা হলো গাছের শিকড় দিয়ে কিছু তৈরি করি।’ এই ইচ্ছা থেকেই কাঠ দিয়ে তৈরি শিল্পকর্মের এক বড়সড় ভান্ডার গড়েছেন জাকির হোসেন মুন্সি।

বরগুনা-১: আগ্রহের কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগের তিন স্বতন্ত্র
বরগুনা-১ আসনে (সদর-আমতলী-তালতলি) নৌকার বিপরীতে এবার প্রার্থী হয়েছেন তিনজন আওয়ামী লীগ নেতা। টানা তিনবারসহ মোট পাঁচবারের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিপরীতে একই দলের এই তিন প্রার্থী প্রার্থী হওয়া এই তিন প্রার্থীকে নিয়ে এখন নির্বাচনী এলাকায় আগ্রহ ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। ২০০১ সালে

‘মোগো জীবনের দাম নাই, দাম শুধু ইলিশের’
‘ইলিশ ধইর্যা যহন লইয়া আই তহন মোগো একছের দাম। মোরা যহন ডুইব্বা মরি তহন কেউ বাঁচাইতে যায় না। মোগো জীবনের কোনো দামই নাই, দাম শুধু ইলিশের।’ আক্ষেপ করে কথাগুলো বলছিলেন বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানীর জেলে আবদুর রহমান। সম্প্রতি বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ট্রলারডুবির শিকার হয়ে

দখল, দূষণে ‘বিষে নীল’ বিষখালী
ইট পোড়ানোর ক্ষেত্রে সংশোধিত আইন অনুযায়ী কোনো জনবসতি বা সংরক্ষিত বনাঞ্চলের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। এসবের কোনো কিছুই যেন তোয়াক্কা করা হচ্ছে না বরগুনার পাথরঘাটা উপজেলার বাইনচটকি ফেরিঘাট এলাকায়। এই এলাকায় সংরক্ষিত বন থেকে এক কিলোমিটারের মধ্যেই ইটভাটা স্থাপন করা হয়েছে।

বরগুনা-১: শম্ভুর আসনে নৌকা চান হাফ ডজন নেতা
বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। টানা তিন মেয়াদসহ মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের এ সভাপতি। তবে এবার ‘শম্ভুবৃত্ত’ ভাঙতে মরিয়া আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হাফ ডজন নেতা। নির্বাচন ঘিরে তাঁরা সরব রয়েছেন।

‘চাউল-ডাইল চাই না, ভারতীয়গো ঠ্যাকান’
ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে কাল বৃহস্পতিবার থেকে। এবারের মৌসুম তেমন ভালো কাটেনি জেলেদের। তার ওপর নতুন করে নিষেধাজ্ঞায় বিপদ বেড়েছে তাঁদের। মাছ ধরা বন্ধ হওয়ায় সংসার চালানোর দুশ্চিন্তা ভর করেছে জেলেদের ওপর। তবে জেলেদের হতাশার বড় কারণ, নিষেধাজ্ঞার সময়ে ভারতীয় জেলেদের মাছ শিকার করা নিয়ে। তার

বরগুনায় ৫ বছর ধরে থমকে ছয় মডেল মসজিদ নির্মাণ
বরগুনায় কার্যাদেশ দেওয়ার পাঁচ বছরেও ছয়টি মডেল মসজিদের নির্মাণকাজ শেষ হয়নি। জমি নিয়ে জটিলতা, নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি, ঠিকাদারের গাফিলতি, তদারকি কর্তৃপক্ষের নির্লিপ্ততাসহ নানা কারণে কাজ যথাসময়ে শেষ হয়নি।

‘সপ্তাহ ধইর্যা গাঙ্গেও ইলিশ নাই, খামু কী’
‘এক সপ্তাহ ধইর্যা গাঙ্গে জাল পাতি, হুদা জাল ওডে, মাছ আর ওডে না। কদিন পর আবার অবরোধ শুরু অইবে। মোরা কী খাইয়া বাঁচমু।’ মাছ শিকারের জন্য বিষখালী নদীতে জাল পেতেছিলেন চার জেলে। শূন্যহাতে ফিরে নৌকা নোঙর করতে করতে কথাগুলো বলছিলেন তাঁদের একজন ইলিয়াস আকন।

৪ কোটি টাকার সেতু, মই দিয়ে পারাপার
বরগুনা সদর উপজেলায় চার কোটি টাকার একটি সেতু নির্মাণের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল এক বছর। দুই দফা মেয়াদ বাড়িয়ে তিন বছরে মূল সেতুর কাজ শেষ হয়। তবে এখনো হয়নি সংযোগ সড়ক (অ্যাপ্রোচ)।
