
রানা আব্বাস, ব্রিসবেন থেকে
রানা আব্বাস, ব্রিসবেন থেকে
সকল লেখা

সেই অ্যাডিলেডে বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক চিকিৎসক (বর্তমানে অস্ট্রেলিয়াপ্রবাসী ও স্থানীয় ক্রিকেট সংগঠক) আনিস আহমেদের সঙ্গে সাকিব আল হাসানের দেখা হলো অ্যাডিলেড বিমানবন্দরের লাগেজ বেল্টের সামনেই।

পারফরম্যান্সেই ফিজ-শান্তর উত্তর
যেদিন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হলো মিরপুরে, নির্বাচকদের সবচেয়ে বেশি শুনতে হলো এ প্রশ্নটা—নাজমুল হোসেন শান্ত কেন দলে? বাঁহাতি ওপেনারকে দলে রাখা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন যেমন ফেসবুকে ব্যঙ্গবিদ্রূপের শিকার, শান্তকে নিয়েও কম ট্রল হয় না! নির্মম ব্যঙ্গ-রসিকতার অংশ হিসেবে শান্তর নাম

সাকিবের কাছে চাই বড় কিছু
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রচার-প্রচারণার কমতি নেই। রাগবি-ফুটবলের চেয়ে পিছিয়ে থাকলেও এ দেশে ক্রিকেটের জনপ্রিয়তা যথেষ্টই বলা যায়। তবু প্রচারের কমতি রাখেননি আয়োজকেরা। বিভিন্ন দলের তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে ‘দিজ ইজ দ্য বিগ টাইম’ স্লোগানে অস্ট্রেলিয়া যে প্রচার চালাচ্ছে, সেখানে অবশ্য বাংলা

বিশ্বকাপের পর ভাববে বিসিবি
যত তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা হয়, ততই যেন তাঁর থোড়াই তোয়াক্কা করার অভিব্যক্তি। সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর সাকিব আল হাসানকে নিয়ে আবার আলোচনা। বড় অঙ্কের ডলারের বিনিময়ে সতীর্থ তাসকিন আহমেদকে নিয়ে প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানে গিয়েছিলেন—খবরটা দুই দিন ধরে সিডনিতে ‘ওপেন সিক্রেট’ই ছিল। সেটি

অস্ট্রেলিয়ায় ‘আমি নয়, আমরা’র খেলা
অস্ট্রেলিয়ায় বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট হওয়া মানেই নিশ্চিত অনেক ‘প্রথমে’র জন্ম। ক্রিকেটে উদ্ভাবনী কত কিছুই যে স্যার ডন ব্র্যাডম্যানের দেশ উপহার দিয়েছে ক্রিকেটকে, নতুন করে বলার কিছু নেই।

নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে নিয়ে সতর্ক বাংলাদেশ
ব্রিসবেনে বৃষ্টির পূর্বাভাসের কথা গতকালের প্রতিবেদনেই বলা হয়েছিল। পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলতে গতকাল শুক্রবার সকাল থেকে অবিরত বৃষ্টি। সারা দিন বৃষ্টি। রাতেও বৃষ্টি। বৃষ্টিস্নাত এমন দিনে বাংলাদেশ দলের অলস সময় কাটল হোটেল সোফিটেলে। অথচ এখন প্রতিটি দিনে প্রতিটি নেট সেশন কত গুরুত্বপূর্ণ সাকিবদের।

শ্রীরামের আরেক তত্ত্ব
বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে শ্রীধরন শ্রীরামের যোগাযোগ হয় দুই ভাষায়—হিন্দি আর ইংরেজিতে। নেটে কোনো ব্যাটার-বোলার ভুল করলে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট ধমক দেন দুই ভাষাতেই। গতকাল এক ব্যাটারকে বারবার বোঝানোর পরও ভুল শট খেলতে দেখে চিৎকার করে উঠলেন, ‘পেহেলে ফিল্ড প্লেসিং তো সামাজলো (আগে ফিল্

চিন্তা বাড়াচ্ছে অস্ট্রেলিয়ার বৃষ্টি
স্থানীয় সময় বেলা ১টায় অনুশীলন শেষে অ্যালান বোর্ডার ফিল্ডের নিরাপত্তাকর্মী জানতে চাইলেন, বাংলাদেশ দল কি কালও (আজ) এখানে আসছে? হ্যাঁ-সূচক উত্তর শুনে নিজেই জানালেন, আবহাওয়ার পূর্বাভাস বলছে, কালও (আজ) বৃষ্টি হবে প্রচুর। আজ দুপুরে বাংলাদেশ ঠিকঠাক অনুশীলন করতে পারবে কি না, সেটি নিয়ে তাই সংশয় রয়েছে।

অস্ট্রেলিয়ার ক্রিকেটার তৈরির কারখানা
ব্রিসবেনে বাংলাদেশের প্রস্তুতি ভেন্যু অ্যালান বোর্ডার ফিল্ডের সঙ্গেই ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ন্যাশনাল ক্রিকেট সেন্টার। তিন দিন আগে ন্যাশনাল ক্রিকেট সেন্টারের সামনে তোলা এই প্রতিবেদকের একটা ছবি দেখে স্মৃতিকাতর হয়ে পড়েছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম।

বৃষ্টির দিনে স্বস্তি লিটনের ব্যাটিং অনুশীলন
ব্রিসবেনে বাংলাদেশ এলেই বোধ হয় মুচকি হাসে আকাশ। ২০১৫ বিশ্বকাপে ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। সেবার ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের বড় উপকার হয়েছিল...

নান্নুর বিরক্তি, নান্নুর চাপ
আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পরের দিন গতকাল মঙ্গলবার বাংলাদেশ দলের অনুশীলন ছিল না। আবার একেবারে ছুটিও ছিল না। বাংলাদেশ দলকে ব্যস্ত থাকতে হয়েছে আইসিসির ফটোসেশন নিয়ে।

অচেনা অস্ট্রেলিয়া নিয়েই বেশি চিন্তা
প্রস্তুতি ম্যাচ খেলতে ব্রিসবেনে আসা দক্ষিণ আফ্রিকা আর বাংলাদেশ দলের ঠিকানা একই—হোটেল সফিটেল। গত রোববার অ্যালান বোর্ডার ফিল্ডেও দল প্রায় কাছাকাছি সময়ে অনুশীলন করেছে। সেদিন মাঠে কুইন্টন ডি ককের সঙ্গে দেখা হতেই মেহেদী হাসান মিরাজ-নুরুল হাসান সোহান খানিকটা আলাপও সেরে নিলেন প্রোটিয়া তারকা ব্যাটারের সঙ্গে

একটা জয় চাই, জয়
ম্যাচ হেরে গেলে দলের চেহারা হয় এক রকম, জিতলে আরেক রকম। অ্যালান বোর্ডার ফিল্ডে গতকাল প্রস্তুতি ম্যাচের পর দুই চিত্রই দেখা গেল। আফগানিস্তান দল ড্রেসিংরুম থেকে টিম বাসে গেল হাসিমুখে। আর বাংলাদেশ দল টিম হোটেলে ফিরল মলিন মুখে। টিম

বাংলাদেশের হারে দুঃখ পাচ্ছেন তিনিও
ম্যাচ শুরুর আগে থেকেই সাদা রঙের হুডি পরে এক নারী দর্শককে বসে থাকতে দেখা গেল অ্যালান বোর্ডার ফিল্ডের ‘ম্যাথু হেইডেন স্ট্যান্ডে’। পুরো গ্যালারিতে একজন নারী দর্শক, আবার সমর্থন করছেন বাংলাদেশ দলকে।

সাকিব পারবে যদি ছেলেরা তাকে অনুসরণ করে
অনেক পরিবর্তন হয়েছে মাঠটায়। অনেক সংস্কার হয়েছে। সেখানে শেফিল্ড শিল্ড জিতেছি। দারুণ এক মাঠ। অনুশীলনের সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। খেলাটা সম্পর্কে খুদে ক্রিকেটারদের পুঙ্খানুপুঙ্খ ধারণা দিতে এখানে দারুণ সব কোচ আছে।

লিটনকে নিয়ে অনিশ্চয়তা
সকালে টিম বাস থেকে মলিন চেহারা নিয়ে নামলেন লিটন দাস। সতীর্থ ব্যাটার যখন অ্যালান বোর্ডার ফিল্ডের নেটে অনুশীলনে ব্যস্ত, লিটনকে নিয়ে তখন ব্রিসবেনে ক্রিকেট অস্ট্রেলিয়ার ন্যাশনাল ক্রিকেট সেন্টারের জিম খুঁজছেন দলের ট্রেনার নিক লি আর চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
