
রাতুল মণ্ডল, শ্রীপুর (গাজীপুর)
রাতুল মণ্ডল, শ্রীপুর (গাজীপুর)
সকল লেখা

লবলঙ্গ নদের বুকে রাস্তা
গাজীপুরের শ্রীপুরে লবলঙ্গ নদ জবরদখল এবং ভরাট করে চলছে রাস্তার নির্মাণকাজ। ডেকো গার্মেন্টস নামের একটি শিল্পপ্রতিষ্ঠান এ কাজ করছে। রাতদিন চলছে রাস্তা নির্মাণের কর্মযজ্ঞ। বড় বড় ডাম্প ট্রাকে বালু এনে ভরাট করা হচ্ছে লবলঙ্গ। কারখানা কর্তৃপক্ষের দাবি, জমি ক্রয় করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এদিকে নদের অধিকা

গাজীপুরের বনে আওয়ামী লীগ-যুবলীগের মার্কেট
গাজীপুরের শ্রীপুরে বনের জমি দখল করে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী এবং কৃষক লীগের এক নেতার বিরুদ্ধে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। পরে তাঁরা সেগুলো নিজেদের নামে ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন। স্থানীয়রা বলছেন, মার্কেট নির্মাণের প্রাথমিক পর্যায়ে নামমাত্র বাধা দিয়েছিল বন বিভাগ। তবে তাতে নির্মা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১৩ কিলোমিটার খানাখন্দ
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৩ কিলোমিটার অংশের বেশ কয়েকটি পয়েন্টে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এমসি বাজার, নয়নপুর, জৈনা বাজার ও মাওনা পল্লী বিদ্যুৎ বাসস্ট্যান্ডসহ বেশ কয়েকটি পয়েন্টে খানাখন্দ ভরা সড়কে গতকাল বর্ষার পানি জমে থাকতে দেখা গেছে।

শ্রীপুরের মিষ্টি কাঁঠাল যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়, পাঠানো হবে বিদেশে
গাজীপুরের শ্রীপুরের প্রতিটি গ্রামের অলিগলি, রাস্তাঘাট ও বসতবাড়ির আঙিনা, ফলের বাগান—যেখানেই তাকাবেন, আপনার নজর কাড়বে কাঁঠালগাছ। আর এসব গাছে ঝুলছে পাকা মিষ্টি কাঁঠাল। শ্রীপুরের কাঁঠালের সুখ্যাতি আছে দেশজুড়ে। পরিকল্পনা চলছে বিদেশে পাঠানোরও। কাঁঠালের রাজধানী হিসেবে খ্যাত ঐতিহ্যবাহী জৈনা বাজারের অবস্থানও

শ্রীপুরের খাসজমিতে প্রকৌশলীর রিসোর্ট, খামারবাড়ি
খাসজমিতে একসময় অবস্থান নিয়েছিল ভূমিহীন কয়েকটি পরিবার। তাদের উচ্ছেদে যেন সরকারের ত্রাতা হিসেবে আসেন এক বেসরকারি প্রকৌশলী। পরে নিজেই সেই জমি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। কেবল তা-ই নয়, আশপাশে ব্যক্তিমালিকানার অনেকের জমিও জোর করে দখলে নিয়েছেন বলে দাবি ভুক্তভোগীদের। এমনকি স্থানীয় জনপ্রতিনিধি তাঁর জমিও হা

২৭ বার ভেঙে পড়া সেতু দিয়ে চলছে যাতায়াত
‘একটি ব্রিজের জন্য চার বছর ধরে কষ্ট করছি। যাত্রীসহ ঝুঁকি নিয়ে চলাচল করছি। হঠাৎ করে ব্রিজের স্লিপার খুলে নদীতে পড়ে যায়। এতে যাত্রীরা আহত হন। আমাদের গাড়ির ক্ষতি হয়। হঠাৎ করে ব্রিজ ভেঙে গেলে পাঁচ কিলোমিটার ভাঙা সড়ক ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয়। খুবই ভোগান্তি হচ্ছে হাজার হাজার মানুষের।’

বঙ্গবন্ধু সাফারি পার্ক: দর্শনার্থীদের আনন্দ দিচ্ছে মুকুটযুক্ত সারস পাখি
সরেজমিন ঘুরে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ধনেশ বেষ্টনী একটি বিশাল এলাকায় জোড়া বেঁধে এদিক–সেদিক ছোটাছুটি করছে ক্রেন হল বা সারস পাখি। কখনো বেষ্টনীর ছোট্ট লেকে নেমে অন্য পাখির সঙ্গে মিশে খাবারের সন্ধান করছে। কখনো বেষ্টনীর ভেতর থাকা বিভিন্ন গাছে উঠে বিশ্রাম নিচ্ছে। কখনো নিজেদের মধ্যে খুন

কোটি টাকার খননেও মৃতপ্রায় লবলঙ্গ নদী
‘লবলঙ্গ নদী খননকাজের শুরুতে আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু খননকাজের কিছুই হয়নি। কোদাল দিয়ে শুধু কিছু ময়লা পাড়ে উঠানো হয়েছে। এতে খনন যেমন হয়নি, তেমনি হয়নি কৃষকদের কোনো উপকার।’

মাটিকাটা যেন এখন ‘মাটিভরাট’ নদী
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ও বরমী ইউনিয়নের বুক চিরে বয়ে চলা নদীটির নাম মাটিকাটা। এর এক প্রান্ত কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের খিরু নদে যুক্ত। অপর অংশ বরমী বাজার অংশে শীতলক্ষ্যার সঙ্গে মিশেছে। ১৫ কিলোমিটার নদীটি এখন যেন খালে পরিণত হয়েছে। ব্যঙ্গ করে অনেকে বলেন, মাটিকাটা এখন ‘মাটিভরাট’ নদী।

কৃষক এনামুলের এবারের চমক শস্যচিত্রে ‘হৃৎপিণ্ড’
গাজীপুরের শ্রীপুরে কৃষক এনামুল হক শস্যচিত্রে নিপুণ কৌশলে ফুটিয়ে তুলেছেন মানুষের হৃৎপিণ্ডের প্রতীক বা ভালোবাসার চিহ্ন। সবুজ আর বেগুনি ধান রোপণ করে জমিতে এমন চমৎকার নকশা ফুটিয়ে তুলেছেন তিনি। অসাধারণ এই দৃশ্য মুগ্ধ করছে মানুষকে। শুধু আশপাশের এলাকা নয়, দূর-দূরান্ত থেকেও নারী-পুরুষ আসছেন একটি বার এই শস্য

গাদিলাপাতা বেচে সংসারের হাল ধরছেন শ্রীপুরের নারীরা
বনজঙ্গল থেকে গাদিলাপাতা সংগ্রহের পর তা প্রক্রিয়াজাত করেন নারীরা। এরপর পাইকারদের কাছে তা বিক্রি করে সংসারে বাড়তি উপার্জন করছেন তাঁরা। গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের বেশ কয়েকটি পরিবারের এখন প্রধান আয়ের উৎস হস্তশিল্পণ্য তৈরিতে ব্যবহৃত এই গাদিলাপাতা।

সংরক্ষিত বনের মাঝখানে তৈরি হচ্ছে রিসোর্ট
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত ঘন বনাঞ্চলের মাঝখানে গড়ে তোলা হচ্ছে রিসোর্ট। বন আইন অমান্য করে কেবল সীমানা নির্ধারণের আবেদন করেই নিয়মবহির্ভূতভাবে রিসোর্ট কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ বন কর্মকর্তাদের।

শ্রীপুরে কনকনে ঠান্ডায় বোরো ধান রোপণে ব্যস্ত নারীরাও
গাজীপুরের শ্রীপুরে কনকনে শীত উপেক্ষা করে বোরো ধান রোপণের কাজ করছেন নারীরা। স্থানীয় কৃষকদের সঙ্গে বিঘা হিসেবে চুক্তি করে ধান রোপণের কঠিন কাজ করছেন তাঁরা।

শ্রীপুরে শিল্পায়নের আগ্রাসনে কমছে কৃষিজমি
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, উপজেলার মধ্যে কৃষিজমিতে বেশি শিল্পায়ন হয়েছে মাওনা, গাজীপুর ও তেলিহাটি ইউনিয়ন এবং পৌর এলাকায়। এই তিনটি ইউনিয়ন ও পৌর এলায় গত কয়েক বছরে অর্ধশতাধিক শিল্প কারখানা গড়ে উঠেছে। মাওনা ইউনিয়নের মাথারপাড়া গ্রামের লবলঙ্গ নদীঘেঁষা পাথারের মধ্যে বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়

আশ্রয়হীনদের স্বপ্নের সারথি ব্রিটিশ নারী প্যাট্রিসিয়া এ্যান ভিভিয়ান কার
ব্রিটিশ নাগরিক প্যাট্রিসিয়া এ্যান ভিভিয়ান কার। বাবা ছিলেন বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। সেই সুবাদে শখের বশে বিমানবাহিনীর ক্রু হিসেবে চাকরিতে যোগ দেন। শুরু হয় পৃথিবীর বিভিন্ন দেশে যাতায়াত। ১৯৮৬ সালে একটি ফ্লাইট বিলম্ব হয় দুদিন। পরে প্যাট্রিসিয়া এ্যান বেড়িয়ে পড়েন ঢাকা শহর ঘুরে দেখতে। চোখে পড়ে ঢাকা

বঙ্গবন্ধু সাফারি পার্কের অরক্ষিত সীমানা দিয়ে বের হয়ে যায় প্রাণী
আওয়ামী লীগ সরকারের উদ্যোগে ২০১৩ সালে গাজীপুরের শ্রীপুরে নির্মাণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। দেশি-বিদেশি নানা প্রাণী এ পার্কে বেশ কয়েক বছর ধরেই মানুষের চিত্তবিনোদনের খোরাক জোগাচ্ছে। চলতি বছরের ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর পার্কটির ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে বন বিভাগের বন্য প্রাণী
