Ajker Patrika
Add

রাকিবুল ইসলাম, গাংনী (মেহেরপুর) 

রাকিবুল ইসলাম, গাংনী (মেহেরপুর) 

সকল লেখা
গাংনীতে সংস্কারের অভাবে বেহাল বামন্দী-কাজীপুর সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

গাংনীতে সংস্কারের অভাবে বেহাল বামন্দী-কাজীপুর সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

মেহেরপুরের গাংনী উপজেলার গুরুত্বপূর্ণ বামন্দী-কাজীপুর সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

২০ সেপ্টেম্বর ২০২৬
শিষ আসতেই পোকার হানা, দুশ্চিন্তায় আমন চাষিরা

শিষ আসতেই পোকার হানা, দুশ্চিন্তায় আমন চাষিরা

এক ফসলের পর আরেক ফসল—কোনোটাতেই যেন স্বস্তি নেই চাষির। সার, কীটনাশক আর শ্রমিকের বাড়তি খরচে এমনিতেই দিশেহারা কৃষক। এরই মধ্যে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন মাঠের রোপা আমনে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ ও গোড়া পচা রোগ। নানা ধরনের কীটনাশক ব্যবহার করেও পুরোপুরি দমন করা যাচ্ছে না পোকার আক্রমণ ও রোগ।

১৬ সেপ্টেম্বর ২০২৬
‘জন্মের পর থেকে বাঁশের সাঁকোই দেখছি, সেতু দেখিনি’—৮০ বছরের বৃদ্ধ আব্দুর রহমান

‘জন্মের পর থেকে বাঁশের সাঁকোই দেখছি, সেতু দেখিনি’—৮০ বছরের বৃদ্ধ আব্দুর রহমান

মাস পেরিয়ে বছর যায়, বছর পেরিয়ে যুগ। সরকার আসে, সরকার যায়—তবুও আলোর মুখ দেখে না মেহেরপুরের সদর উপজেলার হিতিমপাড়া ও গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের ভৈরব নদের ওপর সেতু। বছরের পর বছর বাঁশের সাঁকোই দুই উপজেলার মানুষের পারাপারের একমাত্র ভরসা।

০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল-সংকটে ধুঁকছে গাংনী প্রাণিসম্পদ হাসপাতাল, ১১ পদের ৭টিই শূন্য

জনবল-সংকটে ধুঁকছে গাংনী প্রাণিসম্পদ হাসপাতাল, ১১ পদের ৭টিই শূন্য

স্থানীয় খামারি ও গবাদিপশুর মালিকেরা জানান, চিকিৎসক ও মাঠকর্মীর সংকটের কারণে পশু অসুস্থ হলে সরকারি সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। ফলে গ্রাম্য পশুচিকিৎসক বা বেসরকারি চিকিৎসকের কাছে যেতে হয়, যেখানে চিকিৎসা ব্যয় অনেক বেশি। অনেক ক্ষেত্রে সময়মতো চিকিৎসা না পাওয়ায় গবাদিপশুর মৃত্যু হচ্ছে, যা খামারিদের...

০১ আগস্ট ২০২৬
সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বিদ্যালয় মাঠ, দুর্ভোগে শিক্ষার্থী ও শিক্ষকেরা

সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বিদ্যালয় মাঠ, দুর্ভোগে শিক্ষার্থী ও শিক্ষকেরা

সামান্য বৃষ্টিতেই মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর ডি জে এম সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে একদিকে যেমন পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীদের খেলাধুলাও বন্ধ হয়ে যাচ্ছে।

১৭ জুন ২০২৬
খানাখন্দে ভরা গাংনীর বিভিন্ন সড়ক যেন মারণফাঁদ, চরম ভোগান্তিতে জনসাধারণ

খানাখন্দে ভরা গাংনীর বিভিন্ন সড়ক যেন মারণফাঁদ, চরম ভোগান্তিতে জনসাধারণ

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অধিকাংশ সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। ফলে প্রতিদিন এসব সড়ক ব্যবহারকারী হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বছরের পর বছর ভোগান্তি চললেও সংস্কারে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে...

১০ জুন ২০২৬
একসময়ের জনপ্রিয় দেশি খেজুর এখন গাছেই নষ্ট

একসময়ের জনপ্রিয় দেশি খেজুর এখন গাছেই নষ্ট

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন রাস্তার পাশে, বাড়ির আঙিনা ও পতিত জমিতে সারি সারি দেশি খেজুরগাছ দেখা যায়। এসব গাছে থোকায় থোকায় খেজুর ধরলেও বর্তমানে মানুষের আগ্রহ কমে যাওয়ায় অধিকাংশ খেজুর গাছেই পেকে নষ্ট হচ্ছে। অনেক সময় পাখিদেরই এসব খেজুর খেতে দেখা যায়।

০২ জুন ২০২৬
ঈদ আনন্দে মুখর গাংনীর বিনোদনকেন্দ্রগুলো

ঈদ আনন্দে মুখর গাংনীর বিনোদনকেন্দ্রগুলো

কাজীপুর ও ধর্মদা ব্রিজের পাশে মাথাভাঙ্গা নদীর তীরে বিনোদনকেন্দ্রে বহু মানুষ প্রতিদিন বেড়াতে আসেন। তবে ঈদের সময় কয়েক গুণ ভিড় বেড়ে যায়। মানুষের পদচারণে মুখর থাকে নদীতীরের বিনোদনকেন্দ্রটি। ঈদের চার-পাঁচ দিন থাকে এই ভিড়।

৩১ মে ২০২৬
মেহেরপুরের ঐতিহ্যবাহী বামন্দী পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা, বেশি চাহিদা মাঝারি গরুর

মেহেরপুরের ঐতিহ্যবাহী বামন্দী পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা, বেশি চাহিদা মাঝারি গরুর

ঈদুল আজহাকে সামনে রেখে মেহেরপুর গাংনী উপজেলার ঐতিহ্যবাহী বামন্দী পশুর হাটে বেড়েছে ক্রেতা-বিক্রেতার ভিড়। প্রায় ২০০ বছরের পুরোনো এই হাটটি ঐতিহ্য বহন করে আসছে মেহেরপুর জেলার। এই পশুর হাটে দেশের বিভিন্ন জেলা থেকে আসে ক্রেতা ও ব্যবসায়ীরা।

১৯ মে ২০২৬
গাংনীতে তীব্র লোডশেডিং, বাড়ছে পরীক্ষার্থীদের ক্ষোভ

গাংনীতে তীব্র লোডশেডিং, বাড়ছে পরীক্ষার্থীদের ক্ষোভ

স্থানীয়রা জানান, দিনে-রাতে যেভাবে বিদ্যুৎ আসা-যাওয়া করছে, তা অকল্পনীয়। এভাবে চলতে থাকলে ভোগান্তি আরও বাড়বে। শিক্ষার্থীদের পড়ালেখাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সময় রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো ঘুমানোও যায় না।

২৩ এপ্রিল ২০২৬
তেলের অপেক্ষায় ট্রাক্টরের দীর্ঘ লাইন, বিপাকে গাংনীর চাষিরা

তেলের অপেক্ষায় ট্রাক্টরের দীর্ঘ লাইন, বিপাকে গাংনীর চাষিরা

ট্রাক্টরচালকদের অভিযোগ, যেখানে তাঁদের ৭০ থেকে ৮০ লিটার ডিজেলের প্রয়োজন, সেখানে দেওয়া হচ্ছে মাত্র ৩০ থেকে ৩৫ লিটার। এতে নির্ধারিত সময়ে জমি চাষ করা সম্ভব হচ্ছে না। ফলে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।

০৮ এপ্রিল ২০২৬
অবশেষে ভরাট হলো বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ

অবশেষে ভরাট হলো বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে আট টন চাল (যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা) বরাদ্দ দিয়ে মাঠটি ভরাট ও সমান করা হচ্ছে।

০৭ এপ্রিল ২০২৬
মাথাভাঙ্গা নদী: সেতু হলেও দুর্ভোগ কমেনি

মাথাভাঙ্গা নদী: সেতু হলেও দুর্ভোগ কমেনি

মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংযোগস্থলে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত একটি সেতু চার বছরেও চালু হয়নি। সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহার করতে পারছেন না দুই জেলার মানুষ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

০৩ এপ্রিল ২০২৬
তেলের সংকট আর গরমে হাঁসফাঁস অবস্থা মোটরসাইকেলচালকদের

তেলের সংকট আর গরমে হাঁসফাঁস অবস্থা মোটরসাইকেলচালকদের

স্থানীয় বাসিন্দারা জানান, গাংনীতে আগে কখনো এত দীর্ঘ মোটরসাইকেলের লাইন দেখা যায়নি। তীব্র গরমের কারণে অনেক চালক মোটরসাইকেল রাস্তার পাশে লাইনে রেখে আশপাশের দোকান, ছাউনি বা গাছের নিচে বসে অপেক্ষা করছেন। প্রশাসনের তদারকি না থাকায় মাঝেমধ্যে চালকদের মধ্যে উত্তেজনাও তৈরি হচ্ছে। তেল দেওয়ার সময় চালকদের...

২৬ মার্চ ২০২৬
ঈদকে ঘিরে গাংনীর গ্রামগুলোতে জনপ্রিয় হচ্ছে ‘মাংস সমিতি’

ঈদকে ঘিরে গাংনীর গ্রামগুলোতে জনপ্রিয় হচ্ছে ‘মাংস সমিতি’

মাংসের দাম বেড়ে যাওয়ায় গ্রামের অনেক পরিবার একবারে দুই থেকে তিন কেজি মাংস কেনার সামর্থ্য রাখে না। তাই সাপ্তাহিকভাবে অল্প অল্প টাকা জমিয়ে ঈদের ৫ থেকে ১০ দিন আগে গরু কিনে জবাই করা হয়। এরপর সদস্যদের মধ্যে মাংস ভাগ করে দেওয়া হয়।

১৫ মার্চ ২০২৬
মাঝেমধ্যে খসে পড়ে পলেস্তারা, ঝুঁকি নিয়ে অফিস

মাঝেমধ্যে খসে পড়ে পলেস্তারা, ঝুঁকি নিয়ে অফিস

মেহেরপুরের গাংনীতে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে অফিস করছেন কৃষি ও পরিসংখ্যান অফিসের কর্মকর্তারা। মাঝেমধ্যে খসে পড়ছে ছাদের পলেস্তারা। এ নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন তাঁরা। গত সোমবার সরেজমিনে দেখা যায় উপজেলার পরিসংখ্যান, কৃষি ও মৎস্য অফিসের ছাদের বিভিন্ন জায়গা থেকে পলেস্তারা খসে পড়ার দৃশ্য।

১২ মার্চ ২০২৬