
রফিকুন রুবি
রফিকুন রুবি
সকল লেখা

পাকা পেঁপের জুস
প্রথমে পেঁপে টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডারের জগে দিয়ে দিন। এবার চিনি, ঠান্ডা পানি, আইস কিউব সব একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিন। ডেকোরেশনের জন্য গ্লাসের ওপর একটু লেবু ঘষে নিয়ে একটা ছড়ানো প্লেটে একটু চিনি নিয়ে গ্লাসের মুখে ঘুরিয়ে ঘুরিয়ে চিনি লাগালে সুন্দর ডেকোরেশন হয়ে যাবে।

চুলায় তৈরি ক্যারামেল পুডিং
গরম মসলাগুলো ৩ কাপ পানি দিয়ে ৫ মিনিট সেদ্ধ করে পানি একটা বাটিতে রেখে দিন। ক্যারামেল বানাতে একটা কড়াই গরম করে ৬ টেবিল চামচ চিনি ও ৩ টেবিল চামচ পানি দিয়ে ধীরে ধীরে নাড়তে থাকুন। যখন সোনালি রং হয়ে আসবে, তখন যে পাত্রে পুডিং বসাবেন সেই পাত্রে গরম গরম ঢেলে ছড়িয়ে সেট করে নিতে হবে।

তিন লেয়ারের মালটার জুস
প্রথমে একটা জগে মালটা আর লেবুর রস বের করে অল্প পরিমাণে চিনি মিশিয়ে নিতে হবে। এবার পানিতে অল্প পরিমাণে চিনি মিশিয়ে তোকমা ভিজিয়ে রাখতে হবে।
