উপকরণ
ডিম ৪টি, গুঁড়ো দুধ ১ কাপ, চিনি আধা কাপ বা স্বাদমতো, জর্দার রং এক চিমটি, দারুচিনি, এলাচি, তেজপাতা।
প্রস্তুত প্রণালি
গরম মসলাগুলো ৩ কাপ পানি দিয়ে ৫ মিনিট সেদ্ধ করে পানি একটা বাটিতে রেখে দিন। ক্যারামেল বানাতে একটা কড়াই গরম করে ৬ টেবিল চামচ চিনি ও ৩ টেবিল চামচ পানি দিয়ে ধীরে ধীরে নাড়তে থাকুন। যখন সোনালি রং হয়ে আসবে, তখন যে পাত্রে পুডিং বসাবেন সেই পাত্রে গরম গরম ঢেলে ছড়িয়ে সেট করে নিতে হবে।
একটি ব্লেন্ডারে ডিম, গুঁড়ো দুধ, চিনি, জর্দার রং ও গরম মসলার পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন যেন ডিমের গন্ধ না থাকে। ব্লেন্ডার না থাকলে ডাল ঘুঁটনি দিয়েও মিশিয়ে নেওয়া যাবে উপকরণগুলো। এবার যে পাত্রে ক্যারামেল সেট করে রেখেছেন, সেই পাত্রে পুডিংয়ের মিশ্রণ ঢেলে দিন।
এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পানি গরম করে পুডিংয়ের বাটি ঢাকনা দিয়ে বসিয়ে দিতে হবে। পুডিংয়ের বাটির চার ভাগের দুই ভাগ পানির ওপরে থাকতে হবে, যাতে পুডিংয়ের ভেতর পানি চলে না যায়। এবার জ্বাল বাড়িয়ে দিন। ১৫ থেকে ২০ মিনিট পর দেখে নিন পুডিং হয়েছে কি না। পুডিং হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে ৪ থেকে ৫ ঘণ্টার জন্য। এরপর ফ্রিজ থেকে নামিয়ে পুডিং প্লেটে ঢেলে পরিবেশন করুন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২০ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫