
ময়মনসিংহ ও ত্রিশাল প্রতিনিধি
ময়মনসিংহ ও ত্রিশাল প্রতিনিধি
সকল লেখা

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪
ময়মনসিংহের ত্রিশালে বালুবাহী ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন। দক্ষিণ গফরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় রিফাত নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহে চোর সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে যুবক নিহত
ময়মনসিংহের ত্রিশালে মসজিদের তালা ভেঙে চুরির চেষ্টার অভিযোগে সংঘবদ্ধ পিটুনিতে রানা মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি মধ্যপাড়া বাইতুল রহমান জামে মসজিদে এই ঘটনা ঘটে।

ত্রিশালে বাস-অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩
নিহত ব্যক্তিরা হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সালমান আজাদী (২৫), উপজেলার বৈলর ইউনিয়নের রুদ্রগ্রাম এলাকার এনামুল হক শামীমের মেয়ে রুবাইরা তাজনিম (২) ও সিএনজিচালিত অটোরিকশাচালক উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে শরিফুল ইসলাম (৩৩)।

ইউপি সদস্যের বিরুদ্ধে ১৬৫ জন অতি দরিদ্রের টাকা লোপাটের অভিযোগ
ময়মনসিংহের ত্রিশালে অতি দরিদ্রদের কর্মসংস্থানের জন্য গৃহীত ৯ প্রকল্পের ১ প্রকল্পেই ১৩ লাখ টাকা লোপাটের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ওই গৃহীত প্রকল্পের কাজ ১৬৫ জন অতি দরিদ্র শ্রেণির শ্রমিক দিয়ে করানোর কথা থাকলেও তা করেননি অভিযুক্ত মঠবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. পারভেজ মিয়া।

নদীভাঙন ঠেকাতে জিও ব্যাগ
বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাজিরাপাড়া এলাকায় ঝিনাই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং অব্যাহত রেখেছে জেলা পানি উন্নয়ন বোর্ড। গত সোমবার বিকেলে কাজিরাপাড়া পয়েন্টে জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে আবার এসব এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজ চলছে।
