
মো. রিয়াদ হোসাইন, কালীগঞ্জ (গাজীপুর)
মো. রিয়াদ হোসাইন, কালীগঞ্জ (গাজীপুর)
সকল লেখা

গাজীপুরে সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সংস্কারকাজ
গাজীপুর কালীগঞ্জের ভূমি রেজিস্ট্রি অফিসের পাশ দিয়ে যাওয়া উপজেলা-শ্মশান খোলা সড়কটি কাঁচা ছিল। এডিবির অর্থায়নে এখন সেখানে ১৮ ফুট চওড়া সড়কের সঙ্গে ৭ ফুট গভীর ড্রেনেজ সিস্টেমের কাজ চলছে। কিন্তু সড়কের ওপরে থাকা বিদ্যুতের ৪টি খুঁটি সরানো নিয়েই বেঁধেছে জটিলতা। খুঁটি সরাতে পৌরসভা এবং বিদ্যুৎ বিভাগের মধ্যে ব

এক দিনের জামাই মেলায় দেড় কোটি টাকার মাছ বিক্রি
গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল জামাই মেলা। গ্রামবাসীর কেউ কেউ মাছের মেলাও বলে থাকেন। বাংলা ক্যালেন্ডারের পৌষ মাসের শেষের দিন অথবা মাঘ মাসের প্রথম দিন অনুষ্ঠিত হয় এই মেলা। বিভিন্ন ধরনের পণ্য মেলায় উঠলেও প্রধান আকর্ষণ থাকে বিশাল আকৃতির মাছ. .

কালীগঞ্জে বিনিরাইলের মেলায় বড় মাছ কেনার ধুম
গাজীপুর কালীগঞ্জের বিনিরাইল গ্রামের বিলে প্রতি বছরের মতো এবারও বসেছে ঐতিহ্যবাহী জামাই মেলা। আঞ্চলিকভাবে পরিচিত এ মাছের মেলায় আশপাশের গ্রামের জামাইরা সকাল সকাল মেলায় আসেন সবচেয়ে বড় মাছটি কিনতে। এদিকে শ্বশুররাও প্রতিযোগিতায় থাকেন বড় মাছ কিনে জামাইকে পেছনে ফেলার। এ মেলা যেন জামাই–শ্বশুরের বড় মাছ কেনার

নৌকা বিক্রি নেই, ভালো নেই কারিগরেরা
উপজেলার বিভিন্ন জায়গায় নৌকা তৈরি করতে দেখা গেলেও বরাবরই আওড়াখালী বাজার এর জন্য আদর্শ স্থান। দূর-দূরান্ত থেকেও এখানে ব্যাপারীরা নৌকা কিনতে আসেন। প্রতি বর্ষায় বিভিন্ন আকারের নৌকায় ভরে ওঠে আওড়াখালী বাজার। কিন্তু এই বাজারের সেই চেনা রূপ এবার আর নেই।

টিসিবির কার্ড পৌঁছায়নি অনেক দরিদ্রের হাতে
‘শরীলে বল নাই। ঠিকমতো হাঁটতেও পারি না। বয়স হইল ৭০। আর কত বছর হইলে কার্ড পামু তা জানি না।’ কথাগুলো বলছিলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চৈতরপাড়া এলাকার বিধবা জমিলা বেগম। স্বামী মারা যাওয়ার পর সন্তানেরাও খোঁজ নেন না। নিজেকেই নিজের আহার জোগাড় করতে হয়। কবে টিসিবির কার্ড বিতরণ হয়েছে, তা-ও জানেন না।

দই দিয়ে যায় চেনা
কালীগঞ্জের একটি গ্রামীণ বাজারের নাম টেকমানিকপুর। কথিত আছে, এখানে মানুষের সকাল শুরু হয় দই দিয়ে। দইয়ের সুনাম এতটাই বিস্তৃত যে গাজীপুর, নারায়ণগঞ্জ এবং রাজধানী ঢাকার বহু জায়গা থেকে প্রতিদিন মানুষ এসে ভিড় করে ছোট্ট এ বাজারে

অস্তিত্ব সংকটে শতবর্ষী হাট
হাটের নাম সাধুর হাট! গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার বাঙাল হাওলা গ্রামের একটি বটগাছের নিচে শত বছর আগে শুরু হয়েছিল এ হাট। ১৯৯৮ সালে ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী বন্যার পানিতে চারদিক তলিয়ে গেলে হাটটিকে মূল জায়গা থেকে সরিয়ে তুমলিয়া মোড় এলাকার রেলগেটে বসানো হয়। এরপর এর নাম দেওয়া হয় সাদ্দামের হাট।

কারখানার বিষে মরছে মাছ, কমছে ফসল
কল-কারখানার বর্জ্যে দূষিত হয়ে পড়েছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেলাই বিলের পানি। বিলে মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণে মাছ। বিল এলাকায় কমেছে ফসল উৎপাদনও।

বেলাই বিলের সৌন্দর্য টানছে দর্শনার্থীদের, বাড়ছে স্থানীয়দের জীবনমান
দৃষ্টি যত দূর যায় ততটুকুতে কেবল অথই পানি। কোথাও কোথাও কচুরিপানার ফুল গোধূলির আলোর সঙ্গে মিলে মিশে একাকার। পুরো বছর জুড়ে থাকে পানকৌড়ির আনাগোনা। জীবিকার তাগিদে বের হওয়া জেলেদের নৌকা থেকে ভেসে আসে লোকগানের শ্রুতিমধুর সুর। বর্ষায় এ বিলের রূপ, যৌবন আর লাবণ্য কয়েক হাজার গুন বেড়ে উঠে। এটিই বেলাই বিলের নিত্

পারাপারে বাড়তি টাকা আদায়
গাজীপুরের কালীগঞ্জের পাশ দিয়ে বয়ে গেছে শীতলক্ষ্যা নদী। নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের বাসিন্দাদের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসেবা ও শিক্ষার জন্য প্রতিদিনই নৌকায় পার হতে হয় এ নদী।

পাল্টাপাল্টি কমিটিতে বিভক্ত বিএনপি
গাজীপুরের কালীগঞ্জে বিএনপি ও এর অভ্যন্তরীণ কোন্দল দিন দিন বেড়েই চলেছে। দলে-উপদলে বিভক্ত হয়ে পড়ছে উপজেলা বিএনপি ও যুবদল। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলনের সঙ্গে যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্তা ও তাঁর অনুসারীদের মতের মিল না হওয়ায় এ কোন্দল বেড়েছে।

ডিজিটাল জন্মনিবন্ধনে ভোগান্তি চরমে
গাজীপুরের কালীগঞ্জে ডিজিটাল জন্মনিবন্ধন সনদ তুলতে গিয়ে নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন সেবাগ্রহীতারা। ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভায় তথ্যপ্রযুক্তির উদ্যোক্তাদের মাধ্যমে অনলাইনে আবেদন করে জেলা ও উপজেলায় অনুমোদনের কারণে এসব জটিলতার সৃষ্টি হচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের।

নামের মিলে বিনা দোষে জেলে
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামের রাকিব (২৫)। একটি মাদক মামলায় গত ২২ দিন ধরে তিনি কারাগারে আছেন। তবে রাকিবের বাবা-মার অভিযোগ- মূল আসামির নামের সঙ্গে মিল থাকায় ভুল করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিনা দোষে রাকিব এখন জেলে।

নামে মিল থাকায় বিনা দোষে জেল খাটছেন রাকিব
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামে বাসিন্দা রাকিব (২৫)। মাদকের একটি মিথ্যা মামলায় গত ২২ দিন ধরে তিনি জেল হাজতে। আজ বুধবার সকালে এমন অভিযোগ করেন রাকিবের বাবা-মা ও তাঁর গ্রামবাসী।

পর্যটনে বাধা হতে পারে যোগাযোগব্যবস্থা
গাজীপুর কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে জীবনের শেষদিকে আস্তানা গেড়েছিলেন ঈশা খাঁ। বারো ভূঁইয়াদের মধ্যে অন্যতম প্রভাবশালী জমিদার ঈশা খাঁ ১৫৯৯ সালের সেপ্টেম্বর মাসে এখানেই মারা যান। পরে তাঁকে বক্তারপুরেই সমাহিত করা হয়। ইতিহাসের এ মহাবীরের কবরটিকে ঘিরে তৈরি হচ্ছে সমাধিস্থল। তবে এ অঞ্চলের

গাছের গায়ে রঙিন জামা
সবুজ পাতা, রঙিন ফুল—গাছের শোভা তো চোখজুড়ানো। কিন্তু সে শোভা উপভোগ করতে তো চোখ তুলতে হয় আকাশপানে। চোখ বরাবর গাছের গোড়ার দিকে দেখেছেন, কেমন ধূসর না? তাইতো বিশেষ বিশেষ উপলক্ষে চুন মাখিয়ে সাদা রং করা হয় গাছের গোড়ায়। কিন্তু সাদার বদলে গাছের গায়ে এমন রঙিন জামা পরানোর দৃশ্য সচরাচর চোখে পড়ে না।
