মো. রিফাত মেহেদী ও তাহমিদ হাসান, সাভার
মুক্তিযুদ্ধের রণাঙ্গনের একটি বাঁশের হাসপাতাল থেকে শুরু হওয়া স্বপ্ন আজ পরিণত হয়েছে গ্রামীণ বাংলার এক ব্যতিক্রমী বিদ্যাপীঠে। সাভারে জাতীয় স্মৃতিসৌধের পাশেই গড়ে ওঠা গণ বিশ্ববিদ্যালয় পা রেখেছে প্রতিষ্ঠার ২৮ বছরে।