গবেষণা করতে গিয়ে অসংখ্য প্রবন্ধ, বই, প্রতিবেদন ও তাত্ত্বিক আলোচনা পড়তে হয়। এত তথ্যের ভিড়ে কোনটি প্রাসঙ্গিক, কোন গবেষণার সঙ্গে অন্যটির সম্পর্ক, কোথায় মতপার্থক্য, নতুন গবেষণার সুযোগই-বা কোথায়, সেসব নির্ধারণ করা সহজ নয়। ফলে অনেক পড়াশোনার পরও সুসংগঠিত লিটারেচার রিভিউ তৈরি করতে হিমশিম খান গবেষকেরা।