
মো. আতাউর রহমান, জয়পুরহাট
মো. আতাউর রহমান, জয়পুরহাট
সকল লেখা

জয়পুরহাটের সবজি ঢাকায় নিয়ে বিক্রি করে দিন বদলেছে জাবেদের
জয়পুরহাটের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন কয়েক মণ বিভিন্ন ধরনের সবজি সংগ্রহ করেন জাবেদ আলী প্রামাণিক। পরে ট্রাকযোগে ঢাকায় নিয়ে সেসব বিক্রি শেষে রাতেই আবার বাড়ি ফেরেন। পরদিন আবার চলে এই কর্মযজ্ঞ। ১৯৯৫ সাল থেকে এভাবেই চলছে। এই কাজের মধ্য দিয়েই দিন বদলে গেছে জেলার কালাই উপজেলার পাঁচগ্রামের বাসিন্দা জাবেদ

ঘাঁটি ফিরে পেতে মরিয়া বিএনপি
এরশাদ সরকারের পতনের পর থেকে ২০১৩ সাল পর্যন্ত বিএনপির দখলে ছিল জয়পুরহাট-২ আসন। ২০১৪ সালে নির্বাচন বর্জন করায় আসনটি হারাতে হয়। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচন করলেও হেরে যান

প্রধান দুই দলে দ্বন্দ্ব চার গ্রুপে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দলীয় নেতা-কর্মীদের বেশি সুবিধা পাওয়া—নির্বাচন নিয়ে জয়পুরহাট-১ আসনের ভোটারদের মধ্যে ভাবনার অনেকটা জুড়ে এখন এসব ইস্যু। পাঁচবিবি ও সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে টানা দুবার এমপি হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শামসুল আলম দুদু। ব্যক্তিগতভাবে তিনি বেশ জনপ্রিয় হ

ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্কে রোগী ও স্বাস্থ্যকর্মীরা
জয়পুরহাট জেলায় মোট ১১৩টি কমিউনিটি ক্লিনিকের ২০টির ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাকি ৯৩টির অবকাঠামো মাঝারি ঝুঁকিতে রয়েছে। ফলে ভেঙে পড়ার আতঙ্কের মধ্যে এসব ভবনে স্বাস্থ্যসেবা দেওয়া হয়...

দিন বদলেছে আমিরুলের
বয়স যখন ১৯ বছর, তখন তাঁর বাবা মারা যান। বাড়ির সাড়ে তিন শতক জমি আর মাটির তৈরি একটি ঘর এবং একটি বকনা গরু ভাগে পান। এটি পালনের পাশাপাশি অন্যের কিছু জমি বর্গা নিয়ে চাষ করতেন। তা দিয়েই দিনবদলের সংগ্রামে সফল হন তিনি।

৭২ ফুট ঢাল বেয়ে ডিঙিতে নদী পার
নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে যাতায়াত করতে হয় ডিঙিতে। মাঝেমধ্যে নৌকা থেকে পড়ে যায় দু-একজন শিক্ষার্থী। তখন পোশাক-আশাকের সঙ্গে ভিজে যায় বই-খাতাও।

ওলকচুতে লাভ ৩ গুণ
ওলকচু চাষে খরচ হয় কম, লাভ হয় প্রায় তিন গুণ। পতিত জমিতেও এ ফসল চাষ করা যায়। তাই অল্প খরচে ওলকচু চাষ করে অধিক লাভের স্বপ্ন দেখছেন জয়পুরহাটের কৃষকেরা।

চালের লাইনে মধ্যবিত্ত নিত্যপণ্যের দামে অস্বস্তি
‘ওএমএসের চাউল পায়ে মোর অনেক উপকার হোচে। ওই চাউল যখন থেকে দেচে, তখন থেকেই লেচি। হামরাই সাতজন মানুষ। এক সংসারে খাই। রোজগার করে একজন। এক দিন পরপর পরিবারপ্রতি ৫ কেজি করে চাউল দেয়; কিন্তু হাতে সব সময় ট্যাকা থাকে না। কারণ এখন রোজগার ভালো হচে না, যা রোজগার তারচে খরচই বেশি হওচে। বাজারত চাউলের দাম বেশি। ত

শ্রাবণে চারা রোপণ করে ভাদ্রেও চিন্তার ভাঁজ
শ্রাবণ মাসের শেষার্ধে জমি চাষ ও ধানের চারা রোপণ নিয়ে তড়িঘড়ি করেছিলেন জয়পুরহাটের কৃষকেরা। আগে সিরিয়াল পাওয়ার জন্য ট্রাক্টর মালিক ও শ্রমিকদের অতিরিক্ত টাকা দিয়েছেন। সে সময় চারা রোপণ করেও এখনো চিন্তামুক্ত হতে পারেননি। কাঙ্ক্ষিত বৃষ্টির অভাবে ধানখেত ফেটে চৌচির হয়েছে।

একের ক্ষতি পোষাবে অন্যটি
অধিক লাভের আশায় তিন ধরনের সবজি চাষ করছেন তিনি। এ কারণে সাড়ে ছয় বিঘা জমির পাঁচ বিঘাতে ধান চাষ করলেও দেড় বিঘা জমিতে শসা, করলা ও তরমুজের চাষ করছেন। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে ‘পুষ্টি সমৃদ্ধ খাদ্য’ এবং ‘খাদ্যনিরাপত্তা’ কর্মসূচির আওতায় এ কাজ করেছেন জয়পুরহাট সদর উপজেলার কোমর গ্রামের কৃষক ওয়ারেছ। একসঙ্গ

পাসপোর্ট অফিসে ‘হয়রানি’
জয়পুরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানি করার অভিযোগ উঠেছে। টাকা না দিলে পাসপোর্টের জন্য দাখিল করা কাগজের বিভিন্ন ত্রুটি বের করে হয়রানি করা হচ্ছে বলে জানা গেছে। এ ছাড়া টাকা দিলে ওই কাগজেই পাসপোর্ট পাইয়ে দেওয়ার ব্যবস্থা করার অভিযোগ রয়েছে।

বীথির বাদাম তেলের ঘানি
জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর গ্রামের গৃহবধূ তিনি। বিনোদন ও বিভিন্ন বিষয়ে জানার জন্য তিনি নিয়মিত ইউটিউবে ভিডিও দেখতেন। একপর্যায়ে তাঁর মাথায় আসে, ঘানিতে বাদাম থেকে তেল তৈরি করে বিক্রি করবেন।

কষ্টের সুফল পেলেন স্মৃতি তবু দুশ্চিন্তায় মা-বাবা
দিনমজুর বাবার পরিবারে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন স্মৃতি পারভীন। তবে আর্থিক অনটনের কারণে তাঁর চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

দারিদ্র্য, বিবাহবিচ্ছেদ জয় এবার পড়বেন মেডিকেলে
শারমিন আক্তার সুমি একজন অদম্য মেধাবী। তিনি একজন রিকশাচালকের মেয়ে। সংসারে নিত্য অভাব। এ জন্য মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার কয়েক মাস আগে সুমিকে বিয়ে দেন মা-বাবা।

ধানের পোকা দমনে ‘পার্চিং পদ্ধতি’র জনপ্রিয়তা বাড়ছে
কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, পার্চিং পদ্ধতি দুই প্রকার। ডেথ পার্চিং এবং লাইফ পার্চিং। ডেথ পার্চিংয়ের জন্য প্রতি ৫ শতাংশ জমির জন্য একটি করে মরা ডাল বা টি আকৃতির বাঁশের খুঁটি পুঁতে...

বিনোদন যেখানে শিক্ষার মাধ্যম
বিনোদনকেন্দ্রটির নাম জয়পুরহাট শিশু উদ্যান। বিনোদনের মাধ্যমে শিক্ষা গ্রহণেরও ব্যবস্থা আছে এখানে। জানা গেছে, ১৯৭৫ সালের আগে জয়পুরহাট শিশু উদ্যানের এই জায়গা ছিল ঘন বনজঙ্গল আর লতাপাতায় আচ্ছন্ন। তখন এখানে মানুষের উপস্থিতি ছিল নগণ্য।
