
মো. আকতারুজ্জামান, চৌদ্দগ্রাম
মো. আকতারুজ্জামান, চৌদ্দগ্রাম
সকল লেখা

দুই দপ্তরের ঠেলাঠেলিতে কুমিল্লার চৌদ্দগ্রামে ধান পড়েনি গুদামে
কুমিল্লার চৌদ্দগ্রামে এবারের ভরা মৌসুমে সরকারের খাদ্যগুদামে কোনো ধান সংগ্রহ হয়নি। অভিযোগ উঠেছে, উপজেলা কৃষি কার্যালয় ও খাদ্য কার্যালয়ের অবহেলার কারণে কৃষকেরা গুদামে কোনো ধান বিক্রি করেননি।

ঘূর্ণিঝড়ে ইটভাটার ২০ কোটি টাকার ক্ষতি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে অর্ধশত ইটভাটায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত শুক্রবার টানা ঝড়-বৃষ্টিতে উপজেলার ৪৩টি ইটভাটায় প্রস্তুতকৃত সব নষ্ট হয়ে যায়। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ইটভাটার মালিকদের।

কুমিল্লা-১১ আসন: মুজিবুল নাকি নতুন মুখ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। এ নির্বাচন ঘিরে দেশের অন্য সংসদীয় আসনের মতো কুমিল্লা-১১ আসনেও জমে উঠছে নির্বাচনী রাজনীতি। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা এরই মধ্যে মাঠে নেমেছেন। চালাচ্ছেন জোর প্রচার। তবে বিরোধী দলের প্রার্থীদের প্রচার এখনো খুব একটা দৃশ্যমান নয়।

শাহ আলম কোথায় উৎকণ্ঠায় মা-বাবা
নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়ে নিখোঁজ হওয়া দুই পুলিশ সদস্যের মধ্যে একজন হলেন চৌদ্দগ্রাম পৌরসভার বৈদ্দেরখীল গ্রামের শাহ আলম। সন্তানের এমন উধাও হওয়া নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁর দরিদ্র মা-বাবা। তাঁদের প্রশ্ন, এত নিরাপত্তার মধ্যেও শাহ আলম কীভাবে নিখোঁজ হলেন?

বেকারি পণ্যের মূল্য দ্বিগুণ
কুমিল্লার চৌদ্দগ্রামে পাউরুটি ও কেকসহ যেসব বেকারিপণ্যে আগে পাওয়া যেত পাঁচ টাকায়, এখন সেসব খাবার কিনতে হচ্ছে দশ টাকায়। পাঁচ টাকার কোনো খাবার পণ্যই পাওয়া যাচ্ছে না উপজেলার বেকারির দোকানগুলোতে। বেকারি পণ্যের মূল্য হঠাৎ দ্বিগুণ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রিকশাচালকসহ দিনমজুরেরা।

মাটি বহনের ট্রাক্টরে ক্ষতিগ্রস্ত সড়কে চলাচলে ভোগান্তি
চৌদ্দগ্রামের আঞ্চলিক সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে মাটি পরিবহনে ব্যবহৃত নিষিদ্ধ ট্রাক্টর। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়ক। ট্রাক্টরের দৌরাত্ম্যে জনসাধারণ ও শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। অধিকাংশ সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দের। বাড়ছে ভোগান্তি।

দোকানে ঢুকেই ক্রেতারা খোঁজেন ‘পুষ্পরাজ’
ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, চৌদ্দগ্রামের বিপণিবিতানগুলোতে ভিড় বাড়ছে। তেমন বিক্রিও বেড়েছে। এতে খুশি বিক্রেতারা। তাঁরা জানিয়েছেন, উপজেলার বাসিন্দাদের মধ্যে ভারত থেকে আসা ‘পুষ্পরাজ’ থ্রিপিস কেনার ধুম দেখা দিয়েছে।

৩৬ বছর সভাপতি, ত্যাগীদের অবমূল্যায়নের অভিযোগ
লাকসাম উপজেলার ৩ নম্বর দক্ষিণ মুদাফরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে আবদুর রশিদ সওদাগর ৩৬ বছর ধরে রয়েছেন। তিনি এই ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান।

সাত বিষয়ে অনার্স চালু পেছাচ্ছেই
চৌদ্দগ্রাম সরকারি কলেজে সাতটি বিষয়ে স্নাতক (সম্মান) শাখা চালুর অনুমোদন রয়েছে। তবে এ সব বিষয়ে শিক্ষক নেই। এ ছাড়া অবকাঠামো ও ভবন সংকট রয়েছে। এ সব কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা পূরণ হয়নি। তাই কলেজটিতে স্নাতক (সম্মান) কোর্স চালু পেছাচ্ছেই।

৮ বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী
সারা দেশে চলছে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। এতে অংশ নিচ্ছে না বিএনপি। তবে চৌদ্দগ্রামের সাতটি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন দলটির আট নেতা। তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

পোস্টার মোড়ানো হচ্ছে নিষিদ্ধ পলিথিনে
চৌদ্দগ্রামে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পোস্টার পলিথিনে মোড়ানো হচ্ছে। কুয়াশা বা বৃষ্টিতে ভিজে পোস্টার নষ্ট হওয়া ঠেকাতে এটি করা হচ্ছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীদের এ ধরনের কাজ নির্বাচন কমিশন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা যেন দেখেও না দেখার ভান করছেন।

মহাসড়কে অটোরিকশা স্ট্যান্ড
চৌদ্দগ্রাম অংশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গড়ে উঠেছে ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। চৌদ্দগ্রাম বাজারের সামনে মহাসড়কে যাত্রী ওঠানো ও নামানোর জন্য দাঁড় করিয়ে রাখা হচ্ছে এসব তিন চাকার যান। এতে এই অংশে যানজটের সৃষ্টি হচ্ছে। অপর দিকে চলাচলের পথ না থাকায় বাধ্য হয়ে মহাসড়কের মধ্যখান দিয়ে পথচারীদের হাঁ

মহাসড়কে পাথরের ব্যবসা
চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেশ কিছু অংশ এবং ফুটপাত দখল করে চলছে বালু ও পাথরের ব্যবসা। এ অভিযোগ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কাজী বাবুলসহ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে। মহাসড়কে পাথর ও বালু রাখায় চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন পথচারীরা। ঘটছে দুর্ঘটনা।

তারা ‘খুদে চিকিৎসক ’
চৌদ্দগ্রামের নানকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত রোববার সকাল ১০টায় বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাগুন অর্ক, উমামা হারুন মারিয়া ও উম্মে সারিকা আজাদ অ্যাপ্রোন পরে বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা মাপছে। তারপর শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে প্রবেশ ক
