দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গণসংযোগের সময়, নির্বাচনী জনসভা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনার বিষয়বস্তু ‘ক্ষমতায় গেলে কোন দল কী করবে?’ বিএনপি মাঠপর্যায়ের নির্বাচনী ক্যাম্পেইনে সবচেয়ে বেশি বলছে ফ্যামিলি কার্ডের কথা। যদিও বিষয়টি অনেকের কাছে স্পষ্ট না।