
মুহাম্মাদ ইমরান মুস্তফা
মুহাম্মাদ ইমরান মুস্তফা
সকল লেখা

দানের অসামান্য দুই ফজিলত
কোরআন-হাদিসে দান-সদকার অসংখ্য ফজিলতের কথা বিবৃত হয়েছে। এক হাদিসে মহানবী (সা.) দানের অসামান্য দুটি ফজিলতের কথা বলেছেন। তিনি বলেন, ‘দান-সদকা আল্লাহর ক্রোধ কমায় এবং মানুষকে অপমৃত্যু থেকে রক্ষা করে।’ (তিরমিজি)

সাহু সিজদা করবেন যেভাবে
সহজ ও সৌন্দর্যের মহিমায় উদ্ভাসিত ইসলামের প্রতিটি বিধান। আল্লাহ সহজকেই মানুষের জন্য পছন্দ করেন, অসাধ্য কিছু মানুষের ওপর তিনি চাপিয়ে দেন না। নামাজ আল্লাহ প্রদত্ত একটি মহিমান্বিত বিধান। ইসলামে ইমানের পর নামাজের গুরুত্ব সর্বাধিক।

দাঁড়িয়ে প্রস্রাব করা অনুচিত
মানুষের প্রাকৃতিক প্রয়োজন সাড়ার ক্ষেত্রেও মহানবী (সা.) অনুপম আদর্শ শিখিয়েছেন। বিশেষ কোনো অপারগতা না থাকলে তিনি সবসময় বসে প্রস্রাব করতেন; দাঁড়িয়ে করতেন না। আয়েশা (রা.) বলেন, ‘যে ব্যক্তি তোমাদের বলবে, রাসুল (সা.) দাঁড়িয়ে প্রস্রাব করতেন, তোমরা তাকে বিশ্বাস করো না। তিনি কেবল বসেই প্রস্রাব করতেন।’ (তিরমি

ফজরের পর ঘুমানো অনুচিত
দিনের ব্যস্ততার পর রাতে একটি ভালো ঘুম মানুষের শরীরের জন্য প্রয়োজন। রাত ১০টা থেকে ফজর পর্যন্ত সময়টা ঘুমের জন্য স্বাস্থসম্মত সময়। ফজরের সময় থেকে মানুষের দেহের কোষগুলো সচল হয়ে ওঠে। এ সময় অলস শুয়ে থাকা স্বাস্থ্যের পক্ষে সুখকর নয়। তবে আমাদের জীবনবাস্তবতায় এ সময়টাই হয়ে উঠেছে ঘুমমগ্নতার সময়।

নিজের ঘরে প্রবেশের শিষ্টাচার
জীবন ও জীবিকার তাড়নায় মানুষ ঘরের বাইরে গেলেও প্রয়োজন শেষে আবার ফিরে আসে। ফিরে এসে ঘরে প্রবেশ করার ক্ষেত্রে রয়েছে ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা। নিজের ঘর বলতে এখানে বোঝানো হচ্ছে, ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে যে ঘরে বা কক্ষে থাকে। এ ছাড়া বাবা-মা, ভাইবোনসহ অন্যান্য স্বজনের ঘর অন্যের ঘর হিসেবে বিবেচিত, সে

নবজাতকের কানে আজান দেওয়া সুন্নত
সন্তান ও সম্পদ মানুষের জীবনের শোভা। সন্তানের মুখ দেখে সুখ ও স্বস্তি বোধ করে মানুষ। সন্তান আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত। তাই সন্তান জন্ম নিলে আল্লাহর শোকর আদায় করতে হবে এবং রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশিত সুন্নত পালন করতে হবে। তবেই এ নেয়ামত দুনিয়ার মতো পরকালেও সুসংবাদ বয়ে আনবে।

পরকালে ইমানের পুরস্কার
পৃথিবীতে বেঁচে থাকার প্রয়োজনে আল্লাহ তাআলা মানুষকে অনেক নেয়ামত দিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই নেয়ামতের ধারা দীর্ঘতর হচ্ছে। তবে মানুষের প্রতি আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত ইমান। একক ও অদ্বিতীয় সত্তা আল্লাহকে সত্য বলে মেনে নেওয়া এবং বিশ্বাস করার নাম ইমান।

ধৈর্য ও ক্ষমা মুমিনের বৈশিষ্ট্য
মানুষ সামাজিক জীব। একক অমুখাপেক্ষী কোনো মানুষ হতে পারে না। মানুষমাত্রই কোনো না কোনোভাবে অন্যের মুখাপেক্ষী হতে হয়। আর এ মুখাপেক্ষিতা হয়ে থাকে বিভিন্ন প্রকার সম্পর্কের মোড়কে। যেমন পিতা-পুত্র, ভাই-ভাই, মালিক-শ্রমিক, ছাত্র-শিক্ষক, স্বামী-স্ত্রী প্রভৃতি। সামাজিক ও পারিবারিক জীবনে এসব সম্পর্কের বন্ধন অটুট

ফজরের নামাজের বিশেষ গুরুত্ব
দেহমন সুস্থ রাখতে রাতের নির্বিঘ্ন ঘুমের বিকল্প নেই। তাই মানুষের যাপিত জীবনে রাত আল্লাহর বড় নেয়ামত। সারা রাতের ঘুমের পর ফুরফুরে দেহমন নিয়ে ফজরের আজানের ধ্বনিতে মুসলমানরা জেগে ওঠেন।

নবীজীবন মুমিনের আদর্শ
মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পর থেকে শুরু হয় মানুষের জীবন। এ জীবন নেহাত প্রকৃতিগত কোনো লক্ষ্যহীন পথে নিরুদ্দেশ হেঁটে চলার নাম নয়। নির্দিষ্ট পথনির্দেশ দিয়েই মহান আল্লাহ এ নশ্বর দুনিয়ায় আমাদের পাঠিয়েছেন। এখানে আমোদ-আহ্লাদে বেঁচেবর্তে থাকা সবারই কাম্য। তবে নিয়তির অমোঘ লিখন ডিঙাতে পারে না কেউ। তাই বুঝতে

ইসলামে মানুষের হকের গুরুত্ব
রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, ‘যার মুখ ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সে-ই প্রকৃত মুসলমান।’ (বুখারি) মানুষ হওয়ার জন্য চরিত্রবান হওয়া যেমন জরুরি, তেমনি অন্য মানুষের হক ও অধিকার আদায় করাও জরুরি। মানুষে মানুষে বিভিন্ন ধরনের সম্পর্ক থাকে। সব সম্পর্কেই কিছু হক, অধিকার ও দায়িত্ব এসে যায়। যেমন সন্তানক

গুনাহমুক্ত হওয়ার মাস রমজান
পুণ্যময় মাহে রমজান গুনাহমুক্ত জীবনগঠনের মাস; মাগফিরাত লাভের মাস। জীবনের বাঁকে বাঁকে ইচ্ছা-অনিচ্ছায় পাপ-পঙ্কিলতার বহু কালো দাগ পড়ে যায়। মহান আল্লাহ গফুর ও গাফ্ফার; ক্ষমাপরয়াণ ও পাপমোচনকারী।

মুমিনের খুশির সওগাত রমজান
পবিত্র ও মহিমান্বিত মাস রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে শিগগিরই আমাদের কাছে হাজির হচ্ছে ফজিলতপূর্ণ এই মাসটি। রমজান মুমিনের জীবনের সবচেয়ে কল্যাণকর মাস।
