
মুলাদী প্রতিনিধি
মুলাদী প্রতিনিধি
সকল লেখা

পুলিশ কর্মকর্তার ছাদবাগান
মুলাদীতে কর্মস্থলেই ছাদবাগান গড়ে তুলেছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মতিউর রহমান। তিনি সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের ছাদে বিভিন্ন দেশি ও বিদেশি ফলের চাষ করেছেন। তাঁর ছাদবাগানে প্রায় ২০০ ফল ও ফুলের গাছ আছে।

নদীভাঙনের মুখে ঘর, মাথা গোঁজার ঠাঁই চান মাহমুদা
স্বামীর মাত্র ৬ শতাংশ জমি ছিল জয়ন্তী নদীর পাড়ে। সেই জমির সাড়ে ৫ শতাংশ ইতিমধ্যে নদীভাঙনে বিলীন হয়ে গেছে। বাকি আধা শতাংশও নদীগর্ভে যাওয়ার পথে। সেখানেই বাস করছেন স্বামীহারা মাহমুদা বেগম। যেকোনো সময় হারিয়ে যেতে পারে বসতভিটা। তাই নতুন করে থাকার জন্য মাথা গোঁজার ঠাঁই চান তিনি।

সড়কে খানাখন্দ, দুর্ভোগ
মুলাদীতে বাটামারা-গলইভাঙা সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘ দিনেও সড়কটির কিছু অংশ সংস্কার না হওয়ায় এই অবস্থা হয়েছে বলে জানা গেছে। এতে দুর্ভোগে পড়েছেন চররকালেখান, বাটামারা ও নাজিরপুর ইউনিয়নের ব্যবসায়ী, গাড়ি চালক, শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ। বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা আরও খারাপ হয়

মুলাদীতে ফের বেড়েছে ডায়রিয়া এক দিনে ভর্তি ১৪ রোগী
মুলাদীতে আবার বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এক দিনেই ১৪ জন রোগী মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ছাড়া রোববার ৬ জন এবং সোমবার ৮ জনকে ভর্তি করা হয়।

রমজানে মুলাদীতে বেড়েছে চাল ও ডালের দাম
মুলাদীতে চাল ও ডালের দাম কিছুটা বেড়েছে। তবে নিয়ন্ত্রণে রয়েছে সবজির বাজার। গত কয়েক দিন মুলাদী বন্দর এলাকার বাজার ও বিভিন্ন দোকান ঘুরে এই চিত্র দেখা গেছে। টিসিবি, খোলা বাজারে পণ্য বিক্রি কার্যক্রম চালু থাকায় নিম্ন আয়ের মানুষ কিছুটা স্বস্তিতে রয়েছেন।

টিসিবির ডিলারের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১
মুলাদীতে টিসিবির ডিলারের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে মুলাদী থানা-পুলিশ অভিযান চালিয়ে এমদাদুল আমিন নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেন। এমদাদুল আমিন উপজেলার চরকালেখান গ্রামের বাসিন্দা। তাঁকে স্থানীয় গলইভাঙা বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

মুলাদীতে বর্ষায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত হয়নি, দুর্ভোগ
মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের নোমরহাট-গলইভাঙা সড়কটি গত বর্ষা মৌসুমে ভেঙে যায়। এটি আজও সংস্কার করা হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন চরকালেখান, সফিপুর ও বাটামারা ইউনিয়নের বাসিন্দারা।

সড়কের কাজ ফেলে রাখায় ধুলা ওড়ে, নাকাল মানুষ
মুলাদীতে একটি সড়ক সংস্কারের কাজ ফেলে রাখা হয়েছে। এতে ধুলাবালিতে দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন তাঁরা।

সেতু ভাঙা, সাঁকোয় পারাপার
মুলাদীতে ভাঙা সেতু সংস্কার না হওয়ায় দুর্ভোগে পড়েছেন দুই গ্রামের মানুষ। উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর চরবাটামারা খেয়াঘাট এলাকা সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা সেতুতে গাছ-বাঁশ দিয়ে চলাচল করছেন।

মুলাদীতে আবর্জনার আগুনে পুড়েছে তিনটি বরজ
মুলাদীতে আবর্জনার আগুনে পুড়ে গেছে তিনটি বরজ। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের সৈয়দেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বরজ মালিকেরা।

সূর্যমুখীতে হাসছেন কৃষক
মুলাদীতে পতিত জমিতে সূর্যমুখীর ভালো ফলন হয়েছে। গত বছরের তুলনায় এ বছর সূর্যমুখী চাষও হয়েছে ২০ হেক্টর বেশি জমিতে। আবহাওয়া অনেকটা অনুকূলে থাকায় গত বছরের তুলনায় দ্বিগুণ ফলনের আশা করছেন চাষিরা।

ফসলি জমিতে রাস্তা নির্মাণে বাধা, যুবককে কুপিয়ে জখম
মুলাদীতে ফসলি জমিতে রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় জসিম দর্জি নামের এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম চরপত্তনীভাঙা গ্রামে এ ঘটনা ঘটে।

মুলাদীতে লোহার কাঠামোর সেতুতে বাঁশ দিয়ে পারাপার
উপজেলার চরকালেখান ইউনিয়নের পশ্চিম চরভেদুরিয়া এলাকায় ফালান মোল্লার বাড়ি সংলগ্ন খালে এই লোহার সেতু নির্মাণ করা হয়। বাঁশের সাহায্য নিয়ে পশ্চিম ভেদুরিয়া, ছত্রিশ ভেদুরিয়া এলাকার বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন।

বিবাহিত ও অছাত্রদের নিয়ে ছাত্রদলের কমিটি
মুলাদীতে বিবাহিত ও অছাত্রদের নিয়ে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। উপজেলার ৭টি ইউনিয়নে ছাত্রদলের কমিটি গঠনে ব্যাপক অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূলের নেতারা। কয়েকটি ইউনিয়নে আর্থিক লেনদেনের মাধ্যমে পকেটে কমিটি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

সবজিতে স্বাবলম্বী মকসুদুর
করোনায় ব্যবসায় লোকসান হওয়ায় কৃষিকাজে নেমে স্বাবলম্বী হয়েছেন মকসুদুর রহমান আকন্দ। এখন তাঁর সবজিখেতে প্রতিদিন ৫-৭ জন শ্রমিক কাজ করছেন। হয়ে উঠেছেন একজন সফল উদ্যোক্তা। মকসুদুর রহমান আকন্দ মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামের আব্দুল মাজেদ আকন্দের ছেলে।

মুলাদীতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর
জমি নিয়ে বিরোধের জেরে মুলাদীতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকালে উপজেলার পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডে মুলাদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ. জলিল খানের বাড়িতে এ ঘটনা ঘটে।
