শীত মানেই যেন কুয়াশামাখা ভোরে নরম রোদের পরশ, হিমেল হাওয়া, উষ্ণ চাদরের ওম আর চায়ের কাপে ওঠা ধোঁয়ার আলসেমি। তবে অনেকের কাছেই এই ঋতু আসে এক অজানা আতঙ্ক আর শারীরিক অস্বস্তির বার্তা নিয়ে। প্রকৃতিতে কুয়াশার চাদর নামতেই টনসিলের প্রদাহ, গলা ব্যথা, জ্বর আর সর্দি-কাশির মতো শীতকালীন উপসর্গে কাবু হয়ে পড়েন তারা।