
মাসুদ পারভেজ রুবেল, ডিমলা (নীলফামারী)
মাসুদ পারভেজ রুবেল, ডিমলা (নীলফামারী)
সকল লেখা

ডিমলায় তিস্তার চরে নিচু জমিতে আশ্রয়ণ প্রকল্পের ঘর, বসবাসে ভোগান্তি
নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের কেল্লাপাড়া গ্রামে তিস্তা নদীর দুর্গম চরে নিচু জমিতে আশ্রয়ণ প্রকল্পের ৫০টি ঘর নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্ষা মৌসুমে এসব ঘরে পানি ওঠে। বসবাসে ভোগান্তি হওয়ায় অনেক উপকারভোগী অন্যত্র চলে গেছেন।

সংস্কারের দুই দিন পরই উঠে যাচ্ছে কার্পেটিং
নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউপি থেকে কালিগঞ্জ বাজার পর্যন্ত চার কিলোমিটার সড়ক সংস্কারের দুই দিন পরেই কার্পেটিং (পিচ ঢালাই) উঠে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ধূলামিশ্রিত নিম্নমানের স্থানীয় পাথর এবং পরিমাণে কম ও নিম্নমানের বিটুমিন ব্যবহার করায় কার্পেটিং উঠে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

অর্ধশত ভাতাভোগীর টাকা যাচ্ছে অন্য নম্বরে, ব্যবস্থা নেয়নি সমাজসেবা অধিদপ্তর
পাষান আলী বলেন, ‘এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি। মোবাইলে কয়েক দফা টাকা উত্তোলনের পর একই মানুষের ভাতার টাকা ভুল নম্বরে যায় কীভাবে।’

পানিশূন্য তিস্তা, সেচসংকটে কৃষক
বাংলাদেশ অংশে তিস্তা নদী শুকিয়ে অনেকটা মরা খালে পরিণত হয়েছে। পর্যাপ্ত পানি না থাকায় সংকটে পড়েছে দেশের বৃহত্তম তিস্তা ব্যারাজ সেচ প্রকল্প। সেচের লক্ষ্যমাত্রার ৫০ শতাংশও পূরণ করা সম্ভব হচ্ছে না। এতে ১৫ হাজার কোটি টাকার এই প্রকল্পের সেচসুবিধা থেকে বঞ্চিত নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার লাখো কৃষক। দ্ব

পানিশূন্য তিস্তায় সংকটে সেচ প্রকল্প
সরেজমিনে দেখা গেছে, তিস্তা ব্যারাজের উজানে সামান্য কিছু পানি থাকলেও ভাটিতে কোনো পানিই নেই। নদীর বুকে জেগে উঠেছে মাইলের পর মাইল বালুচর। সেচ প্রকল্পের আওতাভুক্ত নীলফামারীর বিভিন্ন গ্রামের ফসলি জমি ঘুরে দেখা গেছে, যেসব এলাকার কৃষকেরা আগে সেচের পানি পেতেন, তাঁরা ডিজেলচালিত শ্যালো পাম্প বসিয়ে জমিতে সেচ দ

তিস্তার চরে সস্তায় আবাদ, ৪০ কোটি টাকার প্রত্যাশা
নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীতে জেগে ওঠা চরের আয়তন বাড়ছে ক্রমাগত। এতে নদীর পানি ধারণক্ষমতা কমলেও উপজেলার ৬ ইউনিয়নের ১৬ চরে চাষ বেড়েছে ফসলের। চলতি মৌসুমেই আবাদযোগ্য জমির পরিমাণ ১ হাজার হেক্টর বেড়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।

তিস্তা সেচ প্রকল্প: পানিই নেই, যত খরচ খালে
কৃষিজমিতে সেচ সুবিধার স্বার্থে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে তিস্তা সেচ প্রকল্পের খালে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বলছেন, এই প্রকল্পের কাজ শেষ হলে বছরে ৮০০ কোটি টাকার ফসল উৎপাদন বাড়বে। অর্থনৈতিক উন্নয়ন হবে এ অঞ্চলের ১০ লাখ মানুষের।

রাতের আঁধারে বেহাত হাজার একর জমি
নীলফামারীর ডিমলার তিস্তার চরে প্রায় দুই হাজার পরিবারের বসবাস। সম্প্রতি সেখানে হাজির হন রংপুরের সফিয়ার রহমান ও শাহ মো. মেহেদী হাসান নামের দুই ব্যক্তি। তাঁরা স্থানীয় লোকদের বলেন, তিস্তার চরে সোলার প্যানেল তৈরির কারখানা নির্মাণ করতে চান। তাঁদের প্রস্তাবে কয়েকজন রাজি হলে ‘কোম্পানির’ কাছে জমি বিক্রির জন্

টিনের একচালার দুটি কক্ষে পাঠদান, ভোগান্তিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী
বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় সাত মাস আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর ওই ভবনের সঙ্গে টিন দিয়ে একচালার দুটি কক্ষ তৈরি করা হয়েছে। সেখানে নেই দরজা-জানালা ও বিদ্যুৎ সংযোগ। শিক্ষকদের বসার জায়গাও নেই। এমন পরিবেশে চলছে নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের কৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ শিক্ষার

অধিগ্রহণ ছাড়াই খাল খনন, ফসলের ক্ষতি
নীলফামারীর ডিমলায় অধিগ্রহণ না করেই তিন ফসলি জমিতে খাল খনন করার অভিযোগ উঠেছে। এতে ওই এলাকার শত শত বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে। পরে এলাকাবাসীর প্রতিবাদের মুখে ঠিকাদার খনন বন্ধ করে দেন। উপজেলার দক্ষিণ ঝুনাগাছ চাপানি এলাকায় চলতি বছরের জানুয়ারি মাসের শুরুর দিকে এ খাল খনন শুরু হয়।

প্রণোদনার সরিষাবীজে কপাল পুড়ল কৃষকের
নীলফামারীর ডিমলায় সরকারি প্রণোদনার সরিষাবীজ বপন করে কপাল পুড়েছে শতাধিক বিঘা জমির কৃষকের। তাঁরা বলছেন, নিম্নমানের বীজ হওয়ায় অনেক খেতে গাছ বড় হলেও দানা নেই। কিছু কিছু খেতে চারাই হয়নি। তবে কৃষি বিভাগের দাবি, বিরূপ আবহাওয়া ও সঠিক সময়ে বীজ বপন না করার কারণে এই অবস্থা হয়েছে।

গোড়ার মাটি কেটে বাঁধ সংস্কার, ভাঙনের ঝুঁকি
নীলফামারীর ডিমলায় দেশের বৃহত্তম তিস্তা সেচ প্রকল্পের মূল সেচনালা সংস্কারকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নালার বাঁধ কাম রাস্তার নিচের অংশের মাটি কেটে ওপরের দিক ভরাট করা হচ্ছে। এ ছাড়া মাটি কাটতে গিয়ে সামাজিক বনায়নের বিভিন্ন প্রজাতির গাছ ধ্বংস করার অভিযোগ রয়েছে।

ইউপি কার্যালয় বিদ্যুৎহীন ১৪ মাস, সেবাদান ব্যাহত
নীলফামারীর ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে ১৪ মাস ধরে বিদ্যুৎ সংযোগ নেই। এতে থমকে আছে পরিষদের সেবাদান কাজকর্ম। কার্যালয় সূত্র জানায়, তাদের কাছে ডিমলা পল্লী বিদ্যুৎ সমিতির ৮৬ হাজার ৬৯১ টাকার বিল পাওনা রয়েছে। ১৬ মাসের

চরের কৃষিতে নারীরা ন্যায্য মজুরি বঞ্চিত
নীলফামারীর ডিমলার চরগুলোতে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে কৃষিকাজ করছেন নারী শ্রমিকেরা। তবে এ ক্ষেত্রে তাঁরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। জীবিকার তাগিদে কম মজুরি নিয়েই তাঁদের কাজ করতে হচ্ছে।

বালুখেকোদের দখলে তিস্তার চর ও বাঁধ
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর চরগুলো এখন বালুখেকোদের দখলে চলে গেছে। নদীর বুক থেকে প্রতিদিন অবৈধভাবে বালু ও পাথর সংগ্রহ করা হচ্ছে। এমনকি তীর রক্ষা বাঁধের নিচেও খননযন্ত্র (বোমা মেশিন) বসানো হয়েছে। এর ফলে ভাঙনের মুখে পড়ছে নদীতীরবর্তী বসতবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা।

এক পদে দুই শিক্ষক নিয়োগের অভিযোগ
নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া নিউ মডেল বালিকা উচ্চবিদ্যালয়ে জালিয়াতি করে এক পদে দুই শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শিক্ষক রোস্তম আলী বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার পাশাপাশি আদালতে মামলা করেছেন।
