
মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
সকল লেখা

সীমান্ত এলাকা: ইয়াবা পাচার ও লুটে ১০০টি কিশোর গ্যাং
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আলীকদম সীমান্ত এবং কক্সবাজারের রামু সীমান্তে ইয়াবা পাচার ও লুটে কিশোরদের অন্তত ১০০ গ্যাং জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। সীমান্তে মাদক কারবারিদের মূল শক্তি হয়ে উঠেছে তারা।

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।

মিয়ানমার সীমান্তে ব্যাপক গোলাগুলি, কেঁপে উঠল নাইক্ষ্যংছড়ির সীমান্ত সড়ক
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আওতাধীন ৪৪, ৪৬ ও ৪৮ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। যাতে কেঁপে উঠেছে সীমান্ত সড়কসহ আশপাশ এলাকা। আজ বুধবার সকাল ৮টা ৫০ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত থেমে থেমে প্রায় ৯টি

বিজিবি স্কুলে মিয়ানমারের ১৭৯ সেনা সদস্যের আশ্রয়, ৪ শতাধিক শিক্ষার্থীর পাঠদান অনিশ্চিত
রাখাইনের মন্ডু জেলা শহর থেকে টহলে বের হওয়া জান্তা বাহিনীর ২ শতাধিক সদস্যের ওপর কমান্ডো হামলার পর পালিয়ে আশ্রয় নেওয়া ১৭৯ সদস্যকে নাইক্ষ্যংছড়ি সদরস্থ ১১ বিজিবির প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেল থেকে তাঁদের সব ধরনের সেবা দেওয়া হচ্ছে। এ স্কুলে অবস্থানের কারণে স্কুলের শিক্ষা কার্য

বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা
বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন প্রদেশে চলমান সংঘাতের জেরে সেখানে বসবাসরত রোহিঙ্গারা ও সশস্ত্র গোষ্ঠীর কিছু সদস্য বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। তারা সংঘাতে অতিষ্ঠ হয়ে প্রাণভয়ে নিরাপদ আশ্রয় খুঁজছে বাংলাদেশে। তারই ধারাবাহিকতায় ছোট ছোট দলে অর্ধশতাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্ট

তুমব্রুতে গোলাগুলির মধ্যে জ্বলছে রোহিঙ্গা ক্যাম্প
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে দিনভর গোলাগুলির মধ্যে রোহিঙ্গা ক্যাম্প দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে। এই সংঘর্ষে একজনের মৃত্যুর নিশ্চিত হওয়া গেলেও আরও হতাহত রয়েছে বলে স্থানীয়দের দাবি। তারা বলছেন, মিয়ানমারের দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি এখনো চলছে।

১০ চোরাই পথে পশু পাচার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং রামু উপজেলার পূর্ব-উত্তরে মিয়ানমারের আরাকান রাজ্য। দুই উপজেলার অন্তত ৫০ কিলোমিটার সীমানা পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের গবাদিপশু পাচারের জোন। এই সীমানা এলাকায় বড় কোনো নদী নেই। পাহাড়ি আঁকাবাঁকা

পাম চাষে উদ্বুদ্ধ করে পাশে নেই কৃষি বিভাগ
পাম তেল গাছের সম্ভাবনাময় এলাকা পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা। এখানে রয়েছে অনেক অনাবাদি জমি। এই জমিতে পাম তেল গাছ চাষ করে পর্যাপ্ত পরিমাণ তেল উৎপাদন সম্ভব। ২০১১ সালে কৃষি বিভাগ এবং কয়েকটি কোম্পানি এমনই সম্ভাবনার গল্প শুনিয়েছিল নাইক্ষ্যংছড়ির কৃষি উদ্যোক্তাদের। তখন অনেকেই এগিয়ে এসেছিলেন

তুমরু সীমান্তে মুহুর্মুহু গোলার আওয়াজ, এবার এসে পড়ল গোলার খোসা
বিকেলে বেশি গোলাগুলির আওয়াজ পাওয়া যায় ৩৭ নম্বর পিলারের বিপরীতে মন্ডু মেধাই এলাকায়। সেখানে ৪০ সদস্যের বিদ্রোহী আরাকান আর্মির সদস্যরা মিয়ানমার সেনা বাহিনীর পোশাক পরিহিত লোকজনের একটি ক্যাম্প দখল করে নেয় বিকেল ৪টায়। এর পরপর এটি উদ্ধারে মিয়ানমার সেনারা পাল্টা ভারী অস্ত্র ব্যবহার করে। পাশাপাশি ১২টি রকেট ল

গোলাগুলির শব্দে ঘুমধুমে আতঙ্ক
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ও স্বাধীনতাকামী বিদ্রোহী সশস্ত্র আরাকান আর্মির মধ্যে গোলাগুলিতে আতঙ্কে দিন পার করছেন সীমান্তের এপাড়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাসিন্দারা।

প্রজননকালে কাটা হচ্ছে বাঁশ
বাঁশের প্রজনন বৃদ্ধির জন্য জুন-আগস্ট ৩ মাস বাঁশ কাটা এবং পরিবহনে নিষেধাজ্ঞা থাকলেও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাঁশদস্যুরা তা মানছে না। এতে বিনাশ হচ্ছে চারাসহ মা বাঁশ। অভিযোগ উঠেছে, উপজেলার বাঁশদস্যুরা বন বিভাগ ও আইনি কর্মকর্তাদের টাকা দিয়ে এসব বাঁশ কাটছেন।
