ঘুষ নিয়ে ভোলার মনপুরায় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখা ও যুবদল নেতা রহিম হাফেজের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে। রেকর্ডে টাকা দাবি ও বোটে আগুন দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে। তবে কাজল রেখা ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন। রহিম হাফেজও রেকর্ড অস্বীকার করেছেন।