
মইনুল হাসান, ফ্রান্স
মইনুল হাসান, ফ্রান্স
সকল লেখা

সাত মিনিটে চুরি হলো সাত রাজার ধন
গত রোববার ১৯ অক্টোবর, সকাল ৯টা। সাপ্তাহিক ছুটির দিনে ফ্রান্সের রাজধানী প্যারিস। নিরাপত্তাপ্রহরীরা ইগল দৃষ্টিতে চারদিকে খেয়াল রাখছেন, পাহারা দিচ্ছেন। বহু স্তরের নিরাপত্তাব্যবস্থা সর্বত্র। তার মধ্যেই চুরি হয়ে গেল বিশ্বের এক নম্বর জাদুঘর প্যারিসের লুভর। তখন সকাল ৯টা ৩৭ মিনিট। মাত্র সাত মিনিটে চুরি...

বিশ্বের প্রথম আন্তর্জাতিক মহাসাগর স্টেশন
২০২৭ সালের শেষের দিকে বা ২০২৮ সালের প্রথম দিকে মহাসমুদ্রে ভেসে বেড়াবে অদ্ভুত আকার ও আকৃতির উল্লম্ব এক জাহাজ। একটু দূর থেকে দেখলে মনে হবে, লম্বা একটি স্তম্ভ পানি ফুঁড়ে আকাশের দিকে মাথা তুলে আছে।

নকল দাঁতের দিন শেষ
‘দাঁত থাকতে দাঁতের মর্ম’ না বুঝলেও তেমন ক্ষতির কারণ হবে না। এমন আশাবাদ ব্যক্ত করেছেন জাপানের ওসাকার কিতানো হাসপাতালের একদল গবেষক-বিজ্ঞানী।

প্যারিস অলিম্পিক: ব্যবহৃত হচ্ছে এআইনির্ভর উচ্চ প্রযুক্তি
২৬ জুলাই প্যারিসের সেন নদী ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালের অলিম্পিক এবং প্যারা অলিম্পিকের উদ্বোধন হলো। ১৯২৪ সালে প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল অলিম্পিক। এমন একটি আন্তর্জাতিক মহোৎসবের স্বাগতিক দেশ হতে ফ্রান্সকে অপেক্ষা করতে হলো গুনে গুনে পুরো এক শ বছর। এই সময়ে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক প্রসা

ফড়িং যাবে শনির চাঁদে
শনির উপগ্রহ টাইটানের উদ্দেশে যাত্রা করতে ফড়িংয়ের এখন আর কোনো বাধা নেই! যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) সানন্দে জানিয়েছে, ফড়িং প্রকল্পে ৩৩৫ কোটি মার্কিন ডলার বরাদ্দ পাওয়া গেছে। অবশেষে শনির দশা কাটল!

উটের দুধের উপকারিতা
জাতিসংঘ ২০২৪ সালকে আনুষ্ঠানিকভাবে ‘আন্তর্জাতিক উট বর্ষ’ ঘোষণা করেছে। উট মরুভূমির এক বিস্ময়কর প্রাণী। চরম আবহাওয়া ও শুষ্ক পরিবেশে বেশ মানিয়ে চলতে পারে বলে মরুর দেশগুলোতে এদের কদর সুপ্রাচীনকাল থেকে।

মানুষের চিকিৎসায় মাছির জীবন্ত লার্ভা
মাছি চেনে না, এমন মানুষ পৃথিবীতে নেই বললেই চলে। তিন জোড়া তিন ভাঁজের পা এবং এক জোড়া পাখার পতঙ্গ মাছির আছে এক বিশাল জগৎ। বিজ্ঞানীরা এ পর্যন্ত ১ লাখ ২০ হাজার প্রজাতির মাছির সন্ধান দিয়েছেন! পচাগলা, দুর্গন্ধযুক্ত খাবার মাছিদের খুব পছন্দ।

পৃথিবীর একমাত্র জাদুঘর
ফ্রান্সের দক্ষিণে গ্রাস শহর। ভূমধ্যসাগরের তীর ঘেঁষে, আলপসের কোলে ছবির মতো সুন্দর এই শহর ফ্রান্সের পারফিউমের উৎসকেন্দ্র। এই শহরকে বলা হয় ‘পারফিউমের রাজধানী’। এখানে আছে পৃথিবীর একমাত্র সুগন্ধির জাদুঘর—যার নাম আন্তর্জাতিক সুগন্ধি জাদুঘর। ১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবস। সে উপলক্ষে পৃথিবীর একমাত্র জাদুঘরে

লুই ভিতনের আজব ট্রাঙ্ক
প্যারিসে পা রাখলেই আমি অ্যাভেন্যু দ্য সঁজেলিজের প্রশস্ত রাস্তা ধরে হাঁটতে থাকি। এই রাস্তায় পৃথিবীর প্রায় সব দেশের, নানা ধর্ম-বর্ণের মানুষের দেখা মেলে। এসব মানুষ নানা ভাষায় কথা বলে। আমি মানুষ দেখি, দেখি অ্যাভেন্যুর দুই ধারে নামকরা ব্র্যান্ডের দোকানগুলো। দেখি নানা স্থাপনা। আমি এ সময়ে সময় দেখি না, সময়ে

পুলিশের ৩০ বছর, এআইয়ের ৩০ মিনিট
২৫ ফেব্রুয়ারি ১৯৯০। আজ থেকে ৩৪ বছর আগে, জার্মানির এসবর্ন নগরীর ডয়চে ব্যাংকে বোমা ছুড়ে হামলা চালায় কয়েকজন অস্ত্রধারী। ভাগ্য ভালো, সেই বোমা বিস্ফোরিত হয়নি। ফলে অনেক প্রাণ রক্ষা পায়। পরের বছর ১৩ ফেব্রুয়ারি বনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটে। দুটি হামলার সঙ্গে জড়িত রেড আর্মি,

মাটির নিচের আজব হোটেল
‘ডিপ স্লিপ’ অর্থাৎ গভীর ঘুম—একটি হোটেলের নাম। এ হোটেলে যাঁরা রাত্রি যাপন করবেন, তাঁদের যে গভীর ঘুম হবে, তা গ্যারান্টি দিয়ে বলা যায়। তবে সমস্যা হচ্ছে, এ হোটেলে বসে ঘড়ি ছাড়া রাত কিংবা দিনের পার্থক্য করা যায় না। কারণ, হোটেলটি হচ্ছে দম বন্ধ করা পাতালপুরীতে! অবিশ্বাস্য হলেও সত্য, এটি ভূপৃষ্ঠ থেকে ১ হাজার

তিনটি লাল গোলাপে বলুন ভালোবাসার কথা
অব্যক্ত কথাটি ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তিনটি লাল গোলাপ উপহার দিয়ে। একটি লাল গোলাপ উপহারে বলা হবে, ‘প্রথম দেখায় প্রেম’। আর দুটি গোলাপ মানে আগে থেকেই জানাশোনা, পারস্পরিক ভালোবাসার সুরভিত বার্তা।

ভালোবাসার ভারে ভেঙে পড়েছিল সেতু
ভালোবাসার রাজধানী, তীর্থ বলে খ্যাত প্যারিসের রাস্তায় ‘ভালোবাসা’ নিয়ে ভাবতে ভাবতে আপনি যখন কল্পনার রোম্যান্টিক ফানুস উড়িয়ে দিয়েছেন, ঠিক তখনই অনেকটা কাকতালীয়ভাবে আবিষ্কার করলেন সেন নদীর ওপর প্রসারিত একটি ধাতব সেতুতে দাঁড়িয়ে আছেন আপনি। এ সময় পড়ন্ত বিকেলের ঝকঝকে রোদ্দুরে চকমকিয়ে একরাশ আলোর ঝিলিক আপনার দ

মানুষের মৃত্যুর দিনক্ষণ জানাবে এআই
রক্ত হিম করা খবর দিচ্ছেন একই সঙ্গে বেশ কয়েকটি দেশের ভিন্ন ভিন্ন গবেষণাগারের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আগে থেকে প্রায় নির্ভুলভাবে, নির্দিষ্ট করে মৃত্যুর দিনক্ষণ বলে দিতে পারবেন। দুর্ঘটনায় মৃত্যু না ঘটলে আগে থেকে জানা যাবে মৃত্যুর তারিখ! এ বিষয়ে গবেষণায় এগিয়ে আছেন ড্যানিশ বিজ্ঞানীরা।

শুরু হয়েছে জাঁকজমকপূর্ণ দুবাই এয়ারশো
গতকাল থেকে শুরু হয়েছে জাঁকজমকপূর্ণ দুবাই এয়ার শো। ১৭ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হবে বিশ্বের অন্যতম বড় এই প্রদর্শনীর ১৮তম আসর। দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রালের সুবিশাল চত্বরে বসেছে সব ধরনের সামরিক ও বেসামরিক আকাশযানের অন্যতম বড় ও জাঁকজমকপূর্ণ এই প্রদর্শনী। সর্বশেষ প্রযুক্তি এবং সেই সঙ্গে

বিশ্বের প্রথম নারী ‘বিমান ছিনতাইকারী’
১৯৬৯ সালের ২৯ আগস্ট। চমৎকার ভূমধ্যসাগরীয় আবহাওয়া, রোদ ঝলমলে একটি দিন। ইতালির রোম বিমানবন্দর থেকে টিডব্লিউএ-৮৪০ বিমানটি গ্রিসের এথেন্সের উদ্দেশে যাত্রা শুরু করে সবে ইতালির বন্দরনগর বৃন্দিজির আকাশে পৌঁছেছে। ঠিক সে সময়ে বিমানের ককপিটে গিয়ে হাজির হন সুদর্শনা ও সপ্রতিভ এক তরুণী।
