
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
সকল লেখা

বিল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
নেত্রকোনার বারহাট্টায় বিল থেকে আব্দুস সত্তার (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার আসমা ইউনিয়নের কৈলাটি গ্রামের মইরাতলা বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

অবশেষে ৯ বছর পর ‘জীবিত’ হলেন তিনি
জীবিত আছেন মো. কাসেম। কিন্তু কাগজপত্রে ছিলেন মৃত। এ নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। তাৎক্ষণিক মো. কাসেমের আবেদনের পরিপ্রেক্ষিতে কাগজপত্রে তাঁকে ‘জীবিত’ করা হয়েছে।

৯ বছরেও ‘জীবিত’ হতে পারেননি তিনি
এখনো জীবিত আছি। কিন্তু কাগজপত্রে আমাকে মৃত দেখাচ্ছে। এত দিন বিষয়টি নিয়ে তেমন মাথা ব্যথা ছিল না। কিন্তু এখন শরীরের শক্তি সামর্থ্য কমে এসেছে। তাই যেহেতু আমি প্রতিবন্ধী, যদি আবার জীবিত হয়ে একটা প্রতিবন্ধী ভাতা পাই তাহলে হয়তোবা পরিবার নিয়ে একটু ভালো থাকতে পারব...

বারহাট্টায় পরীক্ষাকেন্দ্রে স্মার্টফোন রাখায় চার শিক্ষককে অব্যাহতি
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রে স্মার্টফোন পাওয়ায় চার শিক্ষককে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

নিখোঁজের ২৬ দিন পর মাদ্রাসাছাত্রী উদ্ধার
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নিখোঁজের ২৬ দিন পর কওমী মাদ্রাসার এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে বারহাট্টা থানা-পুলিশ। আজ সোমবার নিখোঁজ মেয়েটিকে ময়মনসিংহের ভালুকার সিডস্টোর থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর ভুক্তভোগীকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে...

দোকান না খোলায় দোকানদারকে ইউপি সদস্যের মারধরের অভিযোগ
নেত্রকোনার বারহাট্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে এক দোকানদারকে মারধরের অভিযোগ উঠেছে। গভীর রাতে দোকান খুলতে না চাওয়ায় কিলঘুষি দিয়ে মারাত্মক আহত করা হয় দোকানদারকে। শুক্রবার দিবাগত রাতে বারহাট্টা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাচতলা গ্রামে এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সম্পর্কে ফেসবুকে ‘আপত্তিকর মন্তব্য’, যুবকের বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধুর খুনিদের বাহবা দিয়ে ফেসবুকে ‘আপত্তিকর তথ্য’ পোস্ট দেওয়ায় নেত্রকোনার বারহাট্টা থানায় মো. শামছুল হক (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ১৫ আগস্টে শামছুল হক তাঁর ফেসবুক আইডি থেকে ওই পোস্ট করেন। অভিযুক্ত যুবক উপজেলার ডেমুরা

বারহাট্টায় তীব্র যানজট সীমাহীন দুর্ভোগে মানুষ
নেত্রকোনার বারহাট্টায় প্রতিনিয়ত বাড়ছে যানজট। যানজটে দুর্ভোগে পড়েছে জনসাধারণ। ইজিবাইকের সংখ্যা বেড়ে যাওয়া, শহরের প্রধান রাস্তায় ভারী যানবাহন চলাচল এবং মাঝরাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মালামাল ওঠা-নামা করায় এই জট হচ্ছে বলে অভিযোগ স্থানী বাসিন্দাদের। এর সমাধানে দ্রুত পদক্ষেপ চান স্থানীয়রা।

হাঁড়িপাতিল বিক্রেতার ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ভুল চিকিৎসায় ৭ দিনের নবজাতকের মৃত্যুর ঘটনায় হাঁড়িপাতিল বিক্রেতা মান্নান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক। এর আগে রাত ১০টার দিকে নবজাতকটি মারা যায়।

বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে চাপ বেশি, জনবল কম
বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। হাসপাতালের এক্স-রে মেশিনটি দীর্ঘদিন অকেজো রয়েছে। নেই কোনো টেকনিশিয়ান। ফি ছাড়াই হাসপাতালে প্যাথলজি বিভাগ থেকে রক্তসহ আনুষঙ্গিক পরীক্ষা করানোর ব্যবস্থা থাকলেও মাঝে মধ্যেই চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ না থাকায় ডায়াবেটিস ও হিমোগ্লোবিন ছাড়

বারহাট্টায় বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুরের অভিযোগ
পুলিশের সঙ্গে সংঘর্ষে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মো. নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম মাতব্বর নিহতের প্রতিবাদে ডাকা সারা দেশে প্রতিবাদ মিছিল কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো সকাল

কাজের আগেই সিম জমা টাকাও তোলেন অন্যজন
নেত্রকোনার বারহাট্টা উপজেলার কয়েকটি ইউনিয়নে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের মোবাইল ফোনের সিম আটকে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। তবে ভবিষ্যতে কাজ না পাওয়ার ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন ভুক্তভোগীরা।

বারহাট্টায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ২ নম্বর সাহতা ইউনিয়নের দক্ষিণ ডেমুড়া গ্রামের নদীর পার এলাকার নয়াবাড়িতে এ ঘটনা ঘটে।

বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ
নেত্রকোনার খালিয়াজুরীতে পারিবারিক কলহের জেরে বড় ভাই মিলন মিয়ার (৪২) ঘুষির আঘাতে ছোট ভাই মুক্তার মিয়ার (৩৭) মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মিলন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ...

পাঁচ দিন পর মোহনগঞ্জে রেলযোগাযোগ স্বাভাবিক
পাঁচ দিন পর সারা দেশের সঙ্গে মোহনগঞ্জে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু করা হয় বলে নিশ্চিত করেছেন বারহাট্টা রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম রব্বানী...

বন্যায় ভেসে গেছে পুকুর ভেঙেছে মাছচাষিদের স্বপ্ন
স্বপ্ন ছিল, মাছ চাষ থেকে পাওয়া আয় দিয়ে পরিবারের প্রয়োজন মেটাবেন; পাশাপাশি মাছ বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করবেন। কিন্তু মাছচাষিদের সেই স্বপ্নে বাদ সাধল সর্বগ্রাসী বন্যা। উজানের পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নেত্রকোনার বারহাট্টায় ভেসে গেছে ৩ হাজার ৬৮৭টি পুকুরের মাছ। এর সঙ্গে সঙ্গে ভেসে গেছে
