চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে এক মূর্তিমান আতঙ্কের নাম ভাইভা বা ইন্টারভিউ। ইন্টারভিউ নিয়ে রসপরিহাসভরা সিনেমা-নাটক-সাহিত্য সৃষ্টি হয়েছে অনেক। ইন্টারভিউর নামে কখনো হয় স্রেফ আনুষ্ঠানিকতা, কখনো হয় নিষ্ঠুর রসিকতা। ইন্টারভিউয়ে এসে অসংখ্য চাকরিপ্রার্থীর আশা-ভরসা উবে যায়।