রাঙামাটির জুরাছড়িতে দুর্বৃত্তরা শিক্ষিকার বাইক পুড়িয়ে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের মোহনা আবাসিক ভবনে এই ঘটনা ঘটে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জুরাছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। এই ঘটনার সুষ্ঠু তদন্তের কাজ করা হচ্ছে বলে জানান তিনি।