
প্রতিনিধি (চট্টগ্রাম) সীতাকুণ্ড
প্রতিনিধি (চট্টগ্রাম) সীতাকুণ্ড
সকল লেখা

জাহাজভাঙা সেই কারখানার ৫ লাখ টাকা জরিমানা, ছাড়পত্র ছাড়া কাজ বন্ধের নির্দেশ
সীতাকুণ্ডে পরিবেশের ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার পরও জাহাজ কাটার কাজ চালিয়ে যাওয়ায় ফেরদৌস স্টিলকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। প্রতিষ্ঠানটিকে ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখতে ও সাত কর্মদিবসের মধ্যে অর্থ সরকারি কোষাগারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সীতাকুণ্ডে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও বাল্কহেড পুড়িয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল। ফলে উপকূল সুরক্ষায় নির্মিত বেড়িবাঁধ ও চাষাবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। শুক্রবার নামাজের পর এলাকাবাসী একত্র হয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত খননযন্ত্রসহ সব সরঞ্জাম আগুনে পুড়িয়ে দেন।

সীতাকুণ্ডে লরির চাপায় শ্রমিক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় রতন রায় (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জাহাঙ্গীর আলম।

করোনার নমুনা দিতে এসে হাসপাতালেই মারা গেলেন ব্যাংক কর্মকর্তা
করোনা পরীক্ষা করাতে এসে মারা গেলেন ব্যাংক কর্মকর্তা ইব্রাহিম খলিল (৫২)। আজ রোববার দুপুরে সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে এই ঘটনা ঘটে। মৃত ইব্রাহিম খলিল জনতা ব্যাংক শাহ আমানত শাখায় কর্মরত ছিলেন।
