
প্রতিনিধি, (চন্দনাইশ) চট্টগ্রাম
প্রতিনিধি, (চন্দনাইশ) চট্টগ্রাম
সকল লেখা

চন্দনাইশে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে স্ত্রীকে কোদালের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. সলিমের বিরুদ্ধে। বুধবার সকালে উল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ সলিমকে আটক করেছে।

চন্দনাইশে যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামে চন্দনাইশে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন
চট্টগ্রামের চন্দনাইশে সরকারি নির্দেশনা অমান্য করে গড়ে ওঠা একটি ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। ইটভাটাটিতে জেলা প্রশাসক কার্যালয়ের লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, বন বিভাগের ছাড়পত্র ও বিএসটিআইয়ের মানপত্র কিছুই ছিলোনা।
