
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
সকল লেখা

ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে বৃদ্ধকে মারধর, ২ মেম্বার কারাগারে
জয়পুরহাটের পাঁচবিবির কুসুম্বা ইউনিয়ন পরিষদে ডেকে এনে বৃদ্ধকে মারপিট করার অভিযোগে দুজন ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে...

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজন নিহত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফিচকার ঘাট এলাকায় বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আজাদুল ইসলাম (৪৮) নামে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

পুকুরে মিলল শ্রমিকের মরদেহ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুর নামক স্থানের পুকুর থেকে হাসানুল ইসলাম হাসু (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। থানা-পুলিশ ঘটনাস্থল পৌঁছে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল তদন্তের জন্য জয়পুরহাট জেলা সরকারি আধ

বাবা-মেয়েকে অচেতন করে মেয়েকে ধর্ষণ
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ‘অভিযুক্ত হায়দার আলীর সঙ্গে মেয়ের বাবার বন্ধুত্বের সম্পর্ক ছিল। এই সুযোগে মেয়ের বাড়িতে প্রতিনিয়ত যাতায়াত করত

ডিবি পরিচয়ে ছিনতাইকালে গ্রেপ্তার ৪
জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পাঁচবিবিতে ছেলের হাতে বাবা খুন
জয়পুরহাটের পাঁচবিবিতে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা আব্দুল কাদের দেওয়ানের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা বরণ গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক ছেলে আটাপুর ইউপির সাবেক সদস্য সুলতান মাহমুদকে আটক করেছে।

মাংস খাওয়ানোর কথা বলে ৪ বছরের দেবরকে হত্যা
জয়পুরহাটের পাঁচবিবির মোহাম্মদপুর ইউপির সাতনা গ্রামে লাবিব হোসেন (৪) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ভাবির বিরুদ্ধে। আজ মঙ্গলবার ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো

শোয়ার ঘর থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে শোয়ার ঘর থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী ও থানা-পুলিশ...

পাঁচবিবিতে চামুণ্ডার মেলা
জয়পুরহাটের পাঁচবিবির চক-সমশের কালী মন্দির প্রাঙ্গণে চৈত্রসংক্রান্তিতে অনুষ্ঠিত হয় চামুণ্ডা পূজার মেলা। প্রতিবছরের ন্যায় এ বছরও বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের ভক্তরা মেলায় এসেছেন...

‘ব্ল্যাক রাইস’ চাষে সফল চাষিরা
বিদেশি জাতের ব্ল্যাক রাইস বা কালো ধান চাষে দিন দিন আগ্রহ বাড়ছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষকদের। এ ধান চাষাবাদ পদ্ধতি সাধারণ ধানের মতোই। ফলন তুলনামূলক কম হলেও দামের ক্ষেত্রে এ ধান চাষে দ্বিগুণের চেয়ে খরচ বাদে

দিশেহারা পরিবার পেল চার্জার ভ্যান উপহার
সংসারের উপার্জনের একমাত্র অবলম্বন ছিল চার্জার ভ্যান। ধরঞ্জী বাজার এলাকায় কয়েক দিন আগে তা হারিয়ে যায়। এতে দিশেহারা হয়ে পড়ে পরিবারটি। বিষয়টি এলাকার কয়েকজন যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আপলোড করেন।

পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের পাঁচবিবি-কামদিয়া পাকা রাস্তায় ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় মিশকাত (৬) নামে এক শিশু নিহত হয়। আজ মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত শিশু উপজেলার হরেন্দা গ্রামের আব্দুর ওহাবের ছেলে।

শারীরিক শক্তি ফিরে পেতে হেঁটে ভ্রমণ
দেশ স্বাধীনের ৫০ বছর উপলক্ষে ও করোনা আক্রান্তের পর শারীরিক শক্তি স্বাভাবিক রাখতেই হেঁটে দেশ ভ্রমণ করছেন এক যুবক। তাঁর নাম সবুজ কুমার বর্মণ (৩২)। বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

জুতা নিষিদ্ধ উঠানে শুকায় গোবর, ঘোরে গরু-ছাগল
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কড়িয়া সীমান্তে অবস্থিত লকমার জমিদারবাড়ি। এককালে এই জমিদারবাড়ির সামনের রাস্তা দিয়ে জুতা পরে কেউ চলাচল করতে পারতেন না। জুতা হাতে নিয়ে জমিদারবাড়ির সীমানা অতিক্রম করতে হতো।

পাঁচবিবিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধানগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় কৌশিক চক্রবর্তী (২২) নামে এক যুবক মারা গেছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে রাধানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দিনভর বৃষ্টিতে ইটভাটায় ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রবল বৃষ্টি ও বাতাসে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ইটভাটাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মালিকদের লাখ লাখ টাকার ক্ষতির হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার ভোররাত থেকেই বৃষ্টি শুরু হয়।
