
নূরুন্নবী ফারুকী, ধামইরহাট (নওগাঁ)
নূরুন্নবী ফারুকী, ধামইরহাট (নওগাঁ)
সকল লেখা

ধামইরহাটে প্রণোদনার পেঁয়াজ চাষ করে লাভবান কৃষক
নওগাঁর ধামইরহাটে প্রণোদনা পেয়ে বারি-১ জাতের পেঁয়াজ চাষ করে কৃষক আদিল আহম্মেদের মুখে হাসি ফুটেছে। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন পেয়েছেন তিনি। এ ছাড়া অল্প সময়ে তিনি এই ফসল ঘরে তুলতে পেরে লাভবান হয়েছেন।

৫ বছরেও চাকরি না পাওয়া সাইদুল এখন কমলাচাষি
নওগাঁর ধামইরহাট উপজেলায় কমলা চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন কৃষক সাইদুল ইসলাম। তাঁর বাগানের কমলা বিদেশ থেকে আমদানি করা কমলার মতোই রসাল, সুমিষ্ট এবং আকারেও বড়। এ কারণে হাটবাজারে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কাছে রয়েছে এর বেশ চাহিদা। বেশি দামে বিক্রি হওয়ায় অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন কৃষক সাইদুল।

উদ্যোক্তাদের অনুপ্রেরণা জোগায় হিরণের ‘বাঁশবিলাস’
নওগাঁর ধামইরহাটে বাঁশ দিয়ে দৃষ্টিনন্দন পণ্যসামগ্রী তৈরি করে এলাকায় রীতিমতো সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা হিরণ আহমেদ। হোটেল, রিসোর্টসহ বিভিন্ন বাসাবাড়ি থেকে শুরু করে ঘর সাজাতে শৌখিন ব্যক্তিদের মধ্যে হিরণের হস্তশিল্পের কদর রয়েছে। তাঁর এই উদ্যোগ অনেক যুবকদের অনুপ্রেরণা জোগায়।

রঙিন তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের
নওগাঁর ধামইরহাটে মালচিং পদ্ধতিতে রঙিন তরমুজ চাষ করছেন কৃষক বাবুল হোসেন। বর্তমানে হাটবাজার ও পাইকারি ব্যবসায়ীদের কাছে এ-জাতীয় তরমুজের চাহিদা বেশি। ফলন ভালো হওয়ার পাশাপাশি দামও ভালো এ ধরনের তরমুজের।

নাক ফজলির শুরু নওগাঁয়
নওগাঁর বরেন্দ্র অঞ্চল ধামইরহাটে বহুকাল ধরেই বাড়ির আঙিনা, খেলার মাঠ ও আশপাশে চোখে পড়ে নাক ফজলি জাতের আমগাছ। স্বাদে-গুণে অনন্য এ আমের ঘ্রাণ এক অসাধারণ অনুভূতির জন্ম দেয়। ফলে এ এলাকার মানুষ তাঁদের পরিবারের চাহিদা পূরণের জন্য নাক ফজলি আমের চারা রোপণ করেন।

পটোল চাষে স্বাবলম্বী হয়েছেন সুজাউল
নওগাঁর ধামইরহাটে পটল চাষ করে স্বাবলম্বী হয়েছেন কৃষক সুজাউল করিম (৬২)। তিনি উপজেলার উত্তর চকযদু ছয় নম্বর ওয়ার্ডে মৃত কিষিমদ্দীন মণ্ডলের ছেলে। সুজাউল করিম বাগান থেকে প্রতি সপ্তাহে ৮ থেকে ১০ মণ পটল তিনি বাজারে বিক্রি করেন।

আলতাদীঘির পদ্মফুল
সুবিশাল দীঘির চারপাশে শালবন। বর্ষা এলেই দীঘির বুক চিড়ে ফুটে ওঠে অজস্র পদ্ম। মৃদু হাওয়ায় দোল খাওয়া পদ্মফুলের হাসিতে যেন প্রাণ ফিরে পায় প্রকৃতি। তা দেখে চোখ জুড়ায় দর্শনার্থীদেরও। পদ্মফুল আর পাতার আড়ালে লুকিয়ে থাকা পরিযায়ী পাখিদের বিচরণ দেখে বিষণ্ণ মনও নেচে ওঠে উচ্ছল আনন্দে। পাপড়ি ঝরে যাওয়া পদ্মের ডগায়
