‘তাহাজ্জুদ’ শব্দের অর্থ নিদ্রা ত্যাগ করে জেগে ওঠা। পরিভাষায় এশার পর রাতের যেকোনো অংশে নফল নামাজ আদায় করাকেই তাহাজ্জুদ বলা হয়। তবে ঘুম থেকে উঠে রাতের শেষাংশে তাহাজ্জুদ আদায় করা সর্বোত্তম।
ফরজ নামাজের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদ। (সহিহ মুসলিম: ১১৬৩)।