আবাসিক ভবনে যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না রেখেই অবৈধভাবে রেস্টুরেন্ট পরিচালনা করে আসছে এমন সব এলাকায় এক যোগে অভিযান শুরু করেছে পুলিশ। প্রথম দিনের অভিযানে কমপক্ষে ৩৬ জনকে আটক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)