নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মো. জসিম (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি ছাতা মেরামতকারী। আজ রোববার বেলা দেড়টার দিকে ভোলা পৌরসভা রোডের মুক্তিযোদ্ধা মার্কেটসংলগ্ন এলাকায় তাঁর দোকান বন্ধ করাকালে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন