
নরসিংদী ও রায়পুরা প্রতিনিধি
নরসিংদী ও রায়পুরা প্রতিনিধি
সকল লেখা

ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীতে ৩ জনের মৃত্যু, আহত শতাধিক
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী-ঘোড়াশাল এলাকা। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানার পর কয়েক সেকেন্ডের ঝাঁকুনিতে জেলা শহরসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের ঘটনায় দেয়ালচাপায় দুজন এবং স্ট্রোক করে একজনের মৃত্যু হয়েছে।

ঈদযাত্রায় ভোগাবে ১৩ পয়েন্ট
এবারে ঈদযাত্রায় ভোগান্তির কারণ হতে পারে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ ও নরসিংদীর ১৩ পয়েন্ট। প্রতিবছর ঈদযাত্রায় এসব পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়তে হয় ঘরমুখো মানুষদের। এবারও সেই আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহনচালকেরা। তবে হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে অতিরিক্ত জনবল নিয়োগ...

নরসিংদীতে ট্রেনে কাটা পড়া ৫ জনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন
নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়া পাঁচজনের মরদেহের ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। সোমবার রাতেই ময়নাতদন্তের পর রেলওয়ে কবরস্থানে দাফন সম্পন্ন করে রেলওয়ে পুলিশ।

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ
নরসিংদীর বেলাবতে মুক্তার হোসেন নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাবেক ছাত্রীকে বাসায় ডেকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে ভুক্তভোগীর একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন অভিযুক্তের নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীরা।

নরসিংদীতে ঘরে ঢুকে গুলি করে যুবককে হত্যা, আহত ৪
নরসিংদীর রায়পুরায় ঘরে ঢুকে গুলি করলে জুলহাস মিয়া (২৮) নামের এক পোলট্রি ব্যবসায়ী নিহত হয়েছেন। তাতে আহত হয়েছেন আরও চারজন। গতকাল শনিবার সন্ধ্যায় রায়পুরার চরাঞ্চল নীলক্ষা ইউনিয়নের বীরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুলহাস মিয়া ওই এলাকার শামসুল মিয়ার ছেলে।

নরসিংদীতে শপথ নিলেন ২১ ইউপি চেয়ারম্যান
নরসিংদীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নবনির্বাচিত ২১ জন চেয়ারম্যান শপথ নিয়েছেন। এর মধ্যে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নরসিংদীর সদর উপজেলার ৯ জন, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে রায়পুরার ২ জন এবং তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে রায়পুরার ১০ জন ইউপি চেয়ারম্যান রয়েছেন।

কাল ভোট, উৎকণ্ঠায় প্রার্থীরা
নরসিংদীতে দুই উপজেলায় ২২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামীকাল ২৮ নভেম্বর। এর মধ্যে নরসিংদী সদর উপজেলায় ১০টি ও রায়পুরায় ১২টি ইউপি রয়েছে।
