
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
সকল লেখা

নবীগঞ্জে ট্রাকচাপায় সিএনজি অটোচালক নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় সোহেল মিয়া (৪৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে সিএনজি শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নবীগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে (৯) মুখে গামছা বেঁধে ধর্ষণের ঘটনার প্রধান অভিযুক্ত আফরোজ মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। উপজেলার একটি গ্রামে গতকাল সোমবার রাতে বিক্ষুব্ধ জনতা তাঁকে প্রথমে গণপিটুনি দেয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

হবিগঞ্জে ৯ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (২৫ মে) বিকেলে ভুক্তভোগী শিশুকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন।

কিষানি সন্ধ্যা রানীর স্বপ্ন ডুবেছে হাওরের পানিতে, মাথায় ঋণের বোঝা
এখন ঋণের চাপ আর দশজনের সংসার চালানোর দায়—সব মিলিয়ে এক অসহায়ত্ব আর নিদারুণ কষ্টে দিন কাটছে তাঁর।

নবীগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মনজুর মিয়া (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনজুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষিজমি নষ্ট ও পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে শিরিন ব্রিকস নামের একটি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।

নবীগঞ্জে বাড়ির পাশের জমি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবার বলছে ‘হত্যা’
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় নুরুজ্জামান মিয়া (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে পৌর এলাকার চরগাঁও গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত নুরুজ্জামান ওই গ্রামের নুরাই মিয়ার ছেলে।

বাবার বঁটির আঘাতে মেয়ে খুন
হবিগঞ্জের নবীগঞ্জে এক বাবার বঁটির আঘাতে তাঁর মেয়ে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেয়ের নাম পূর্ণিমা রানী দাশ (২২)। অভিযুক্ত বাবার নাম মতি লাল দাশ।

মিষ্টির বাক্সের ওজন বেশি: টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর মারামারি, আহত ৫০
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মিষ্টির বাক্সের অতিরিক্ত ওজন নিয়ে বিরোধের জেরে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি...

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা: যৌথ অভিযানে ৮ জন গ্রেপ্তার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামে পুলিশের ওপর হামলার মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে দক্ষিণ গজনাইপুর গ্রাম ও জনতার বাজার থেকে পুলিশ, সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

চলন্ত বাসে ধর্ষণ: হেলপার লিটন গ্রেপ্তার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের ঘটনায় বাসের হেলপার লিটন মিয়াকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।

চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ: আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে কাজ করছে পুলিশ
সিলেট থেকে নবীগঞ্জে ফেরার পথে চলন্ত বাসে এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাসচালককে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় ধর্ষণের মামলা করেছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা

বাড়ি ফেরার পথে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণ, বাসচালক আটক
সিলেটে পৌঁছার পর ঘুম ভাঙলে ওই কিশোরী হবিগঞ্জের নবীগঞ্জ হয়ে বানিয়াচং যাওয়ার উদ্দেশে সিলেট-নবীগঞ্জ রুটে চলাচলকারী ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি বাসে ওঠে। বাসটি বিভিন্ন স্টপেজ থেকে যাত্রী ওঠানো-নামানোর সময় ধীরে ধীরে ফাঁকা হয়ে পড়ে।

হবিগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে পশুর হাট, ম্যাজিস্ট্রেটের সঙ্গে ধাক্কাধাক্কি
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন জনতার বাজারে পশুর হাট বন্ধে প্রশাসনের কঠোর নির্দেশনার পরও আজ শনিবার হাট বসিয়েছে বাজার পরিচালনা কমিটি। এ সময় দায়িত্ব পালনকারী এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ধাক্কাধাক্কি এবং তাঁকে নাজেহাল করার অভিযোগ উঠেছে কমিটির লোকজন ও স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে।

নবীগঞ্জে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের হামলা: আহত ৩, গ্রেপ্তার ২
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার জয়নগর গ্রামে গণেশ পূজার মণ্ডপে কিশোর গ্যাংয়ের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে। রোববার (১১ মে) দিবাগত মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, শ্রীবাস দাস (৩২), নয়ন দাশ (১৮) ও মমতা দাশ (৩০)।

সাবেক এমপি সুজাতের ওপর দিনে হামলা, রাতে বাসায় আগুন
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার ওপর দিনে হামলার পর রাতে তাঁর বাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় নেতা-কর্মীরা বিষয়টি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন। হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
