
নবাবগঞ্জ প্রতিনিধি
নবাবগঞ্জ প্রতিনিধি
সকল লেখা

নবাবগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মঙ্গল শেখ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে নবাবগঞ্জ থানা পুলিশ।

মরদেহ আনতে দাউদকান্দিতে স্বজনেরা, নিহতদের বাড়িতে শোক
পরে নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হলে স্বজনদের খবর দেওয়া হয়। খবর পেয়ে তাঁরা দ্রুত মরদেহ আনতে দাউদকান্দির উদ্দেশে রওনা দেন। বেলা আড়াইটার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের নেতৃত্বে তাঁরা দাউদকান্দি থানায় পৌঁছান। আইনি প্রক্রিয়া শেষ হলে মরদেহ নিয়ে দিনাজপুরের উদ্দেশে রওনা হবেন বলে নবাবগঞ্জ উপজেলার

গ্রেপ্তার আসামি রিমান্ডে
নবাবগঞ্জে চোর সন্দেহে রুনা নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার জহুরা বেগমের (৪৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করছে নবাবগঞ্জ থানা-পুলিশ। জহুরা বেগম নবাবগঞ্জের বড় বলমন্তচর গ্রামের হযরত আলীর (৫৫) স্ত্রী।

করোনায় বৃদ্ধের মৃত্যু
নবাবগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে এন্থনি গমেজ (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এন্থনি গমেজ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের বালিরডিগর গ্রামের মৃত লিনুস গমেজের ছেলে।

নবাবগঞ্জে ১৫ জনের করোনা শনাক্ত
নবাবগঞ্জে নতুন করে আরও ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ১১৫ জনে। সর্বশেষ উপজেলায় একদিনে করোনা শনাক্ত হয়েছিল নয়জনের।
