
দেলোয়ার হোসাইন আকাইদ, কুমিল্লা
দেলোয়ার হোসাইন আকাইদ, কুমিল্লা
সকল লেখা

অপ্রতীমের বন্ধুরা ছিল ‘বয়সে বড়’, আইফোনের জন্যই হত্যাকাণ্ড: পুলিশ
বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল ১৩ বছরের শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতীম। সপ্তম শ্রেণির এই শিক্ষার্থীর বন্ধুত্ব ছিল নিজের বয়সী সহপাঠীদের গণ্ডি পেরিয়ে বয়সে অনেক বড় ও পাড়ার কিছু তরুণের সঙ্গে। যাদের সঙ্গে সে একসঙ্গে টিকটক ভিডিও তৈরি করত, সেই বন্ধুদের বিরুদ্ধেই এবার...

বেহাল মহাসড়ক: ভোগান্তির আরেক নাম কুমিল্লা-সিলেট সড়ক
নেওয়া হয়েছিল সড়ক প্রশস্তকরণ প্রকল্প। সেই কাজ শুরু হয়নি; বরং খানাখন্দে ভরে গেছে সড়ক। কমেছে গতি, বেড়েছে যানজট। এই চিত্র কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের। সম্প্রতি ভারী বৃষ্টিতে মহাসড়কের খানাখন্দ ডুবে থাকায় ঘটছে দুর্ঘটনাও। ভোগান্তি বেড়েছে যাত্রী ও চালকদের।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: আধা কিমিতে পুরো দুর্ভোগ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে খানাখন্দ আধা কিলোমিটার। তবে এই খানাখন্দই ভোগাচ্ছে। তিন মাস ধরে চলা অস্থায়ী সংস্কারের কারণে ওই অংশে যানজট লেগেই থাকছে। গতকাল শুক্রবার সকালে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়ে শত শত যানবাহন ও হাজারো যাত্রী।

কুমিল্লার হোমনা: বিদেশেও কদর শ্রীমদ্দি গ্রামের বাঁশের বাঁশির
বাংলা নববর্ষের উৎসব মানেই গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর প্রাণের টান। বৈশাখ এলেই মেলা, পান্তা-ইলিশ, নকশিকাঁথা আর লোকজ নানা উপাদানে মুখর হয়ে ওঠে দেশ। তবে এসবের ভিড়ে যে জিনিসটি আজও বাংলার লোকসংস্কৃতির চিরচেনা সুর হয়ে মানুষের হৃদয়ে বাজে, তা হলো বাঁশের বাঁশি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: ক্লান্তি ভোলায় ফুলের শোভা
দেশের ব্যস্ততম সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এই সড়কে এখন বইছে বসন্তের বাতাস। বাস্তবিক অর্থেই ফুলে ফুলে ভরে গেছে এই মহাসড়ক। সড়ক বিভাজকে লাগানো গাছে কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রামের শেষ প্রান্ত মোহাম্মদ আলী পর্যন্ত প্রায় ১০৫ কিলোমিটারজুড়ে ফুটেছে রাধাচূড়া।

কুমিল্লা: অরক্ষিত ১১৬ লেভেল ক্রসিং, পাঁচ বছরে ঝরল ৩৫৫ প্রাণ
কুমিল্লা অঞ্চলের রেলপথজুড়ে ছড়িয়ে থাকা অরক্ষিত ও অনুমোদনহীন লেভেল ক্রসিংগুলো যেন প্রতিনিয়ত মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকি জেনেও প্রতিদিন হাজারো মানুষ এসব ক্রসিং ব্যবহার করছেন। গত পাঁচ বছরে এমন ঝুঁকিপূর্ণ ক্রসিংগুলোতে প্রাণ ঝরেছে অন্তত ৩৫৫ জনের। প্রায় ১৮৬ কিলোমিটার রেলপথে ১১৬টি অরক্ষিত...

গোমতী নদীর চর: বেপরোয়া মাটিখেকোরা
কুমিল্লার গোমতী নদীর চর ও বাঁধসংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটা চলছেই। অভিযোগ উঠেছে, প্রভাবশালী একটি চক্র প্রকাশ্যে খননযন্ত্র ও ট্রাক দিয়ে নদীর মাটি কেটে নিয়ে যাচ্ছে। মামলা-হুঁশিয়ারির কোনো তোয়াক্কায়ই করছেন না তাঁরা।

ইফতার: কুমিল্লায় হালিমের কদর
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।

কুমিল্লা ডায়াবেটিক সমিতি ও হাসপাতাল: অনিয়মে রুগ্ণ সেবাপ্রতিষ্ঠান
গত এক দশকে এমন কোনো অনিয়ম নেই, কুমিল্লা ডায়াবেটিক সমিতি ও তাদের পরিচালিত ডায়াবেটিক হাসপাতালে ঘটেনি। সমিতির জমি কেনাবেচা, সংস্কারকাজ, সফটওয়্যার প্রকল্প, ফার্মেসি পরিচালনা এবং কর ব্যবস্থাপনায় অনিয়মের প্রমাণ মিলেছে বার্ষিক প্রতিবেদনে।

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব
কুমিল্লা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর দুই তীরের মাটি লুটের মচ্ছব চলছে। শুষ্ক মৌসুমের শুরুতেই আদর্শ সদর উপজেলার পালপাড়া থেকে গোলাবাড়ি পর্যন্ত নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে পাওয়ার টিলারে ভরে বিভিন্ন এলাকায় বিক্রি করে দিচ্ছে স্থানীয় অসাধু চক্র।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: ৩ চাকার যানে বাড়ছে দুর্ঘটনা
দেশের যোগাযোগব্যবস্থার প্রধান লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তিন চাকার যানবাহনের দাপট দিন দিন বাড়ছে। মহাসড়কে নিষিদ্ধ এসব যানবাহন নির্বিঘ্নে চলাচল করায় বাড়ছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি।

শচীন দেববর্মনের জন্মভিটায় দুই দিনের মেলা, দাবি পূর্ণাঙ্গ কমপ্লেক্সের
কুমিল্লার দক্ষিণ চর্থা এলাকায় অবস্থিত বাংলা ও হিন্দি চলচ্চিত্রের কালজয়ী সুরকার ও কণ্ঠশিল্পী শচীন দেববর্মনের জন্মভিটায় আজ (৩০ অক্টোবর) বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘শচীন মেলা’। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলায় অংশ নিচ্ছেন স্থানীয় সাংস্কৃতিক কর্মী, শিল্পী, গবেষক...

ফিরবে কুমিল্লার সুরের স্মৃতি
কুমিল্লা নগরীর চর্থা এলাকার যে ঐতিহাসিক প্রাসাদ একসময় রাজপরিবারের গৌরবময় স্মৃতি বহন করত, আজ তা অবহেলা আর ভগ্নদশার চিহ্ন বহন করছে। তবে পরিস্থিতি বদলাতে যাচ্ছে শিগগির। সংস্কারের মাধ্যমে এই প্রাসাদ গড়ে তোলা হবে শিল্প ও সংগীতচর্চার এক অনন্য কেন্দ্র হিসেবে। বাংলার ভাটিয়ালি থেকে হিন্দি চলচ্চিত্রের কালজয়ী

ভাঙা পায়ের চিকিৎসা শেষে ফেরার পথে সপরিবারের মৃত্যু
পা ভেঙে গিয়েছিল কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মো. ওমর আলীর (৭৫)। চিকিৎসার জন্য বেশ কিছুদিন ঢাকায় থাকতে হয় তাঁকে। কয়েক দিন আগে চিকিৎসকেরা ছাড়পত্র দেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি ফেরার সময় সবাই প্রাণ হারান সড়ক দুর্ঘটনায়।

‘বাবা, ভালো হয়ে যাব, তুমি টেনশন কইরো না’, দগ্ধ শিশু মাহতাবের শেষ কথা
‘বাবা, আল্লাহর রহমতে আমি ভালো হয়ে যাব, তুমি কোনো টেনশন কইরো না।’ দগ্ধ শরীরে বেডে শুয়ে কাতরাতে কাতরাতে এ কথাই বলেছিল মাহতাব। বাবাকে সাহস দিচ্ছিল। মাকে সান্ত্বনা দিচ্ছিল। প্রিয়জনেরা যেন ভেঙে না পড়ে—নিজের কষ্টের চেয়ে সেই চিন্তাই বড় ছিল তার কাছে। বাবা-মাকে ভরসা দেওয়া ছেলেটিই সবাইকে হতাশ করল!

কুমিল্লা সিটি করপোরেশন ডাস্টবিনের সংকটে যত্রতত্র বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) এলাকায় প্রতিদিন বাড়ছে জনসংখ্যা ও নগরায়ণের চাপ। বাড়ছে বর্জ্যের পরিমাণও। অথচ নগরীর বিভিন্ন এলাকায় এখনো ডাস্টবিনের পর্যাপ্ত ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে বাধ্য হয়ে অনেক বাসিন্দা ও দোকানি ময়লা ফেলছে সড়কের পাশে, ড্রেনে বা খোলা জায়গায়। এতে পরিবেশদূষণের পাশাপাশি উৎকট দুর্গন্ধে
