
দাউদকান্দি প্রতিনিধি
দাউদকান্দি প্রতিনিধি
সকল লেখা

দাউদকান্দিতে গাড়িচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের গোডাউন পূর্বপাড়া এলাকার বাসিন্দা নজির মিয়া (৬৫) ও তাঁর স্ত্রী জাহানারা বেগম (৫৫)।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর রাস্তা মেরামতের জন্য মহাসড়কের একাংশ বন্ধ করে দেওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহ

নিম্নমানের খোয়া ব্যবহার
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পৌনে দুই কোটি টাকা ব্যয়ে দুটি সড়ক পাকা করা হচ্ছে। এর মধ্যে একটির কাজে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় থেকে চরমাহমুদ্দি হয়ে লালপুর পর্যন্ত রাস্তা পাকা করার কাজে এ অনিয়মের অভিযোগ উঠেছে। এতে জনপ্রতিনি

বেহাল সড়ক সংস্কারের দাবি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ব্যস্ততম সড়কের একটি মলয়বাজার বাসস্ট্যান্ড-পিতাম্বর্দী বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক ভূঁইয়া সড়ক। সড়কটি দিয়ে দিনে হাজারো যানবাহন যাতায়াত করে। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পরিবহন উল্টে প্রায়ই দুর্ঘ

বাঙ্গির ভালো ফলন ও দামে কৃষকের মুখে হাসি
দাউদকান্দি উপজেলায় চলতি মৌসুমে বাঙ্গির ভালো ফলন হয়েছে। বাজারে ভালো দাম পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায়ও বাঙ্গি সরবরাহ করছেন চাষিরা।

বন্ধ হচ্ছে না মাটি–বালু তোলা
দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমি থেকে অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধ হচ্ছে না। একটি চক্র দীর্ঘদিন অবাধে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে যাচ্ছে। এতে ভাঙনের হুমকিতে পড়েছে আশপাশের অসংখ্য কৃষকের ফসলি জমি।

দাউদকান্দিতে ১৩৫ মণ জাটকা জব্দ
দাউদকান্দিতে ১৩৫ মণ জাটকা জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

পাম অয়েলে কেমিক্যাল মিশিয়ে সয়াবিন তৈরি
দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের ছান্দ্রা গ্রামে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় পাম অয়েল ও পানির সঙ্গে সাবান তৈরির বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে সয়বিন তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।

টিকিট বাদেও নেওয়া হচ্ছে ১০ গুণ টাকা
দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে রোগীদের কাছ থেকে টিকিটের বাইরে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। রোগীদের অভিযোগ, সরকারনির্ধারিত পাঁচ টাকার টিকিট কাটলেও চিকিৎসককে অতিরিক্ত ৫০ থেকে ১০০ টাকা দিতে হচ্ছে।

দাউদকান্দিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের গৌরীপুর অংশের রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর মোড় থেকে গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্ভোগে পথচারী
দাউদকান্দি উপজেলার আঙ্গাউড়ার গৌরীপুর এলাকায় সড়কের পাশে রাখা হয়েছে ময়লার স্তূপ। দুর্গন্ধে পরিবেশ দূষণসহ দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা। এতে সড়ক পিচ্ছিল হওয়ায় একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

দাউদকান্দিতে বাড়তি দামে ভোজ্যতেল বিক্রি, ২ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
কুমিল্লার দাউদকান্দিতে বাড়তি মূল্যে ভোজ্যতেল বিক্রির দায়ে দুই দোকানদারকে ১ লাখ টাকা জরিমানাসহ আরেক দোকানদারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

খাল দখল করে মার্কেট
দাউদকান্দি উপজেলায় সরকারি খাল দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন প্রভাবশালী পৌরসভার নুরপুর গ্রামের রাস্তার পাশে খালটি ভরাট করে এ মার্কেট নির্মাণ করেন বলে জানা গেছে। এতে খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। দুর্ভোগ বেড়েছে স্থানীয় বাসিন্দাদের।

উদ্বোধনের ১৬ বছরেও চালু হয়নি ট্রমা সেন্টার
কুমিল্লার দাউদকান্দির শহীদনগরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ট্রমা সেন্টারটি উদ্বোধনের ১৬ বছর পেরিয়ে গেলেও সম্পূর্ণরূপে চালু হয়নি। এ পর্যন্ত দুবার উদ্বোধন করা হলেও সরকারি সিদ্ধান্ত ও লোকবলের অভাবে বর্তমানে এটি প্রায় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। যে প্রতিষ্ঠানটি মানুষের ভাঙা হাড় জোড়া দেওয়ার কথা, সে প্রতি

ভর্তিতে বাড়তি ফি মিলছে না রসিদও
দাউদকান্দির বরকোটা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে একাদশ শ্রেণির ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। তবে দেওয়া হচ্ছ না রসিদও। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

ঝুলন্ত লাশ উদ্ধার গোপনে দাফনচেষ্টা
দাউদকান্দিতে রাব্বি হোসেন (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দুপুরে পরিবারের লোকজন চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে না জানিয়ে পরিবারের সদস্যরা গোপনে
